আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে সন্দেহ করছে বিএনপি।
গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, জুলাই ঘোষণাপত্র, নতুন সংবিধান ঘিরে সময়ক্ষেপণের
আয়োজন করা হচ্ছে বলে মনে করে দলটি।
সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান যে লক্ষ্যএকটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এভাবে চলতে থাকলে সেটি ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তারা ‘নির্বাচন প্রলম্বিত করার’ আয়োজন হিসেবে দেখছেন।
পাশাপাশি অন্তর্বর্তী সরকার যদি অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে তবে দেশে রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে মাঠের রাজনীতিতে থাকা বৃহৎ এই দলটি







