শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টীম

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
0 0
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

কুমিল্লা (মুরাদনগর), ১৯ আষাঢ় (৩ জুলাই):

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টীম। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কার্যালয়ের অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রতি মুরাদনগরে ঘটে যাওয়া নারীর প্রতি সংঘটিত ঘটনাবলী নিয়ে গতকাল মুরাদনগর উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী ও শিশু নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন এবং এটি প্রতিরোধে একটি সুষ্ঠু কাঠামো তৈরি করে উভয় মন্ত্রণালয়ের মাধ্যমে কাঠামোর কার্যক্রম কার্যকর করা হবে।

বাংলাদেশে নারী ও শিশুর নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও এ ধরনের অপরাধ হ্রাস পাচ্ছে না। নারী ও শিশুর প্রতি পরিবার, কর্মক্ষেত্রে, পাবলিক স্পেস, অনলাইনসহ নানাভাবে বিভিন্ন ধরনের সহিংসতা ও অপরাধ সংঘটিত হচ্ছে।

সময়ের সাথে সাথে সহিংসতার ধরন, ক্ষেত্র ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। মেয়েরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তাই নারীর প্রতি সহিংসতা ও অপরাধ নিরসনে সরকারের পাশাপাশি সমাজের সিএসও ও তরুণ প্রজন্মকে একসাথে এগিয়ে আসতে হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কুইক রেসপন্স টীমে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমনকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমেই মুরাদনগরের তৃণমূল পর্যায় থেকে শুরু হবে নারী নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধ কার্যক্রম যা সারাদেশে অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সভায় মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী ছাড়াও অন্যান্যের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা, মুরাদনগর উপজেলার কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় বিভিন্ন জায়গায় জুলাই যুদ্ধে অংশ নেওয়া ও মুরাদনগর উপজেলার জুলাই যোদ্ধারা এবং প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Previous Post

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার

Next Post

Next Post
IMG 20250703 WA0006

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB