শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

নতুন সূচিতে যেদিন হচ্ছে ভারত-পাকিস্তানের ম্যাচ

আসিফুজ্জামান সাজিন: by আসিফুজ্জামান সাজিন:
বুধবার, ২ আগস্ট ২০২৩
0 0
নতুন সূচিতে যেদিন হচ্ছে ভারত-পাকিস্তানের ম্যাচ
0
SHARES
348
VIEWS
Share on FacebookShare on Twitter

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৫ অক্টোবর। হাইভোল্টেজ এই ম্যাচটির ভেন্যু নির্ধারিত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে ওইদিনই গুজরাটে শুরু হবে ‘নবরাত্রি’ উৎসব। সে কারণে ভারত-পাকিস্তান ম্যাচটির সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছিল আইসিসি।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ১৫ অক্টোবরের পরিবর্তে আগামী ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মহারণ অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সূচির ব্যাপারে পিসিবির তরফে সম্মতি পাওয়া গেছে বলে দাবি পাকিস্তানের গণমাধ্যমেরও। পিসিবি জানিয়েছে, ১৪ অক্টোবর আহমেদাবাদে খেলতে তাদের কোনো আপত্তি নেই।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের পাশাপাশি পাকিস্তানের আরও একটি ম্যাচের দিনক্ষণ বদলে যাচ্ছে। প্রথমে প্রকাশিত সূচি অনুযায়ী, ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা ছিল বাবর আজমদের। কিন্তু এবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ১০ অক্টোবর। অর্থাৎ ভারতের বিপক্ষে খেলার আগে দিন তিনেকের বিশ্রাম পেয়ে যাবে পাকিস্তান। তাই সব মিলিয়ে আর নতুন সূচি নিয়ে কোনো আপত্তি করেনি পিসিবি।

তবে শুধু দু’টি ম্যাচই নয়, শোনা যাচ্ছে, টুর্নামেন্টের আরও কয়েকটি ম্যাচের দিনক্ষণ বদলাতে পারে। বিসিসিআই সূত্রে খবর, আগামী ১০ আগস্টের আগেই সেই সূচি ঘোষিত হবে। আর সব ঠিকঠাক থাকলে ১০ আগস্ট থেকে শুরু হয়ে যাবে বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন সমর্থকরা।

বিশ্বকাপের গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে ইতোমধ্যে আয়োজক দেশটিতে তুমুল উন্মাদনা দেখা দিয়েছে। টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে থেকেই উচ্চদাম সত্ত্বেও সেখানকার হোটেলগুলো বুকিং হয়ে গেছে। এছাড়া হোটেলে জায়গা না পেয়ে অনেকে শর্তসাপেক্ষে বুকিং দিচ্ছেন স্থানীয় হাসপাতালে। এছাড়া এই ম্যাচকে ঘিরে বিমান-টিকিটের চাহিদা তুঙ্গে থাকায় তার দাম ৬ গুণ বাড়ানো হয়েছে।

তবে নতুন করে সূচি পরিবর্তন হলে বাড়তি ঝামেলা পোহাতে হবে অগ্রিম বুকিং দেওয়া এসব দর্শকদের। ক্রিকেটভক্তদের অনেকেই ইতিমধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য নির্দিষ্ট তারিখে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন।

Previous Post

গরু ও মাদক চোরাচালানীদের প্রতিরোধ করতে হবে- এমপি কমল

Next Post

চকরিয়া পেকুয়া ছাত্র ফোরাম, চবির নির্বাচন কমিশন গঠিত

Next Post
চকরিয়া পেকুয়া ছাত্র ফোরাম, চবির নির্বাচন কমিশন গঠিত

চকরিয়া পেকুয়া ছাত্র ফোরাম, চবির নির্বাচন কমিশন গঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB