মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,প্রবীন আওয়ামী লীগ নেতা ও জেলার প্রথম দৈনিক পত্রিকা দৈনিক কক্সবাজারের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা মরহুম আলহ্বাজ নুরুল ইসলাম বৃহত্তর মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
তিনি দীঘর্দিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সবর্শেষ করোনায় আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারিরীক পরিস্থিতির অবনতি হলে তাঁকে গত শুক্রবার আইসিইইউতে স্থানান্তরিত করা হয়েছিল।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী,তিন ছেলে,দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলার বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
মরহুমের বড় ছেলে কক্সবাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম জানান,আগামীকাল বুধবার সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।






