শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দুবাইয়ে ঘুমের মধ্যে মারা গেছেন চকরিয়ার প্রবাসী যুবক শওকত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩
0 0
দুবাইয়ে ঘুমের মধ্যে মারা গেছেন  চকরিয়ার   প্রবাসী যুবক শওকত
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম বানিয়ারছড়া এলাকার হতদরিদ্র মেস্ত্রী মনজুর আলম পরিবারের ৮ সদস্যের ঘানি একাই টানতে পারছিলেন না।

বৃদ্ধ বয়সে এসেও তিনি একাই পরিবার সদস্যদের জীবিকা নির্বাহ করে আসছেন। এরই মধ্যে বেশিরভাগ সময় কাজ না থাকায় বেকার থাকতে হতো। এই অবস্থায় পেশা বদল করে তিনি ইজিবাইক (টমটম) চালানো শুরু করেন।

এভাবে তিনি পরিবার সদস্যদের মুখে দুই বেলা খাবারের ব্যবস্থা করছিলেন। কিন্তু সন্তানদের ভবিষ্যত চিন্তা করে মেঝ ছেলে শওকত মিয়াকে মাত্র গতমাসে ডিসেম্বরের ১১ তারিখ দুবাইয়ে প্রবাস জীবনে পাঠিয়েছেন পরিবারে আর্থিকভাবে সচ্ছলতা ফেরানোর আশায়। কিন্তু মাস না যেতেই তার মৃত্যুর খবর আসলো বাড়িতে।

পরিবার সদস্যরা জানান, গতকাল সোমবার ভোরের আলো ফোটার সাথেই দুবাই থেকে বাবা মনজুর আলমকে ফোনে জানায়, শওকত ঘুমের মধ্যেই মারা গেছে।

শওকতের বৃদ্ধ বাবা মনজুর আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের কোন অসুখ ছিল না। এর পরও সে কেনো ঘুমের মধ্যেই মারা গেল।

সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। আমার এক বুক আশা ছিল, শওকত বিদেশ গিয়ে কষ্ট করে টাকা উপার্জন করবে। কয়েকবছর পর সেই উপার্জনের টাকা দিয়ে নতুন করে বাড়ি নির্মাণ করবো। কিন্তু দুবাই যাওয়ার একমাস না হতেই কেনো আমাকে তার মৃত্যুর সংবাদ শুনতে হলো।

তিনি বলেন– আত্মীয়–স্বজনদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা দেনা করে শওকতকে দুবাই পাঠিয়েছি। সেখানে দর্জির কাজ করার জন্য বড় কন্যার জামাতা মোহাম্মদ হোসেন ভিসার ব্যবস্থা করেন।

ঠিকমতো দুবাই পৌঁছে বোন জামাই হোসেনের সঙ্গেই দেরাতে থাকতো সে। সোমবার ভোরে মেয়ের জামাই ফোন করে জানায়, শওকত ঘুমের মধ্যেই মারা গেছে। সে না–কি ঘুমের মধ্যেই স্ট্রোক করেছে। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান। তিনি বলেন, পরিবারটি খুবই অসহায়।

প্রবাসে যাওয়ার একমাস না পেরোতেই শওকতের মৃত্যুর খবরটি আমিও শুনেছি। দুবাই থেকে শওকতের লাশ দেশে আনতে যথাযথ সহায়তা দেওয়া হচ্ছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, দুবাইয়ে কর্মরত থাকাবস্থায় চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা শওকত নামের এক যুবক ঘুমের মধ্যে মারা গেছেন বলে শুনেছি।

সেখান থেকে তার মরদেহ দেশে আনার ক্ষেত্রে পরিবার আবেদন করলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

দুই বাংলার সাংবাদিকদের মিলনমেলায় মুখরিত রামুর ওসমান ভবন

Next Post

কক্সবাজার পানেরছড়া রেঞ্জের বনকর্মীর উপর হামলা

Next Post
কক্সবাজার পানেরছড়া রেঞ্জের  বনকর্মীর উপর হামলা

কক্সবাজার পানেরছড়া রেঞ্জের বনকর্মীর উপর হামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB