শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দলীয় মনোনয়ন না-পেয়ে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি সংকেত দিলেন স্বতন্ত্র প্রার্থী- জাফর আলম

পেকুয়া প্রতিনিধি by পেকুয়া প্রতিনিধি
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
0 0
দলীয় মনোনয়ন না-পেয়ে  প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি সংকেত দিলেন স্বতন্ত্র প্রার্থী- জাফর আলম
0
SHARES
349
VIEWS
Share on FacebookShare on Twitter

দলের জনসভায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ ও ৪০ হাজার মানুষকে খাবারের ব্যবস্থা করেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষোভ ঝাড়লেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় পেকুয়ায় নির্বাচনী প্রচারণার সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সভায় জাফর আলম দলীয় প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আমি একবার মনোনয়ন পেয়েছি। কিন্তু আমি শতবার মৃত্যুর মুখে আপনার জন্য গিয়েছি। আমি আমার জীবনের সবকিছু উজাড় করে দিয়েছি। আমি কক্সবাজারে এক জনসভায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ করেছি। আপনাদের (দলের নেতাদের) থ্রি-স্টার হোটেলে রেখেছি। ৪০ হাজার মানুষকে একদিনের খাবার দিয়ে ১ হাজার ট্রাক-গাড়িতে মানুষ নিয়ে জনসভাকে সফল করেছি। আপনি সেখানে ঘোষণা করলেন আশেক উল্লাহ’র নাম।

তিনি বলেন, শোনেন-নেত্রী, আল্লাহ উপরে (আল্লাহ উপরে রয়েছেন)। আমি দোষ করলে আল্লাহ আমার বিচার করবেন। কিন্তু আমি মনে করেছি এটা আমার প্রতি অবিচার হয়েছে। আমার মতো একজন সহজ-সরল কর্মীকে, আমাকে বারবার ঠকিয়ে আরেকজনের কাঁধে নৌকা দিয়ে আমার কাছ থেকে নৌকা কেঁড়ে নিয়েছেন। সেদিনও আমি হাসিমুখে মেনে নিয়েছি। জেলা আওয়ামী লীগের সম্মেলনে গিয়েছিলাম। সেখানে আমাকে ভোট দিতে না পেরে নেতা-কর্মীরা চোখের জল ফেলে চলে গেছে। সেদিনও আমি আপনার কথা শোনেছি।

এখন আপনি বলেছেন, সংসদ সদস্যরা স্বতন্ত্র ভোট করতে পারবেন। আমি স্বতন্ত্র ভোট করতেছি। এখানে যদি আমি কোনো ধরনের অশুভ পায়তারা দেখি আমরা চকরিয়ার মানুষ, শহীদ আব্দুল হামিদের চকরিয়া, আবুল কালামের চকরিয়া-পেকুয়া এটা বীর মুক্তিযোদ্ধাদের চকরিয়া। এখানে কোনো অন্যায় আমরা বরদাস্ত করবো..না, করবো না.., করবো.. না বলে হুঁশিয়ারি দেন তিনি।

জাফর বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন ‘আমার চেয়ে নৌকাকে ভালবাসে এমন কে আছে। দিনে নৌকা, রাতে বিএনপি, কার টেলিফোন রিসিভ কর, কার জায়গা দখল কর। সব আমার কাছে খবর আছে। আমাকে পেকুয়ার ভোট দিবেন কি, দিবেন না সেটি আপনাদের ব্যাপার। চাঁদাবাজ, দখলবাজ এগুলা চলবে..না চলবে..না চলবে..না। সোজা কথা।

নিজের অবস্থান তুলে ধরে জাফর বলেন, এখনো বলছি ইনশাআল্লাহ, আল্লাহর যদি রহমত থাকে জাফর জনতা.., জাফর জনতা। আল্লাহর রহমত ছাড়া আমাকে রোখার সাধ্য নাই কারও।

আমার মার্কা ট্রাক, কেন ট্রাক নিয়েছি..? নৌকার অবস্থা বেশি খারাপ। নৌকাকে ট্রাকে তুলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আবার বলবো, ট্রাক মনে করিয়েন না আপা, এটা নৌকা। আমি আপনার জাফর।

আক্ষেপ করে জাফর আলম বলেন, প্রধানমন্ত্রী একদিন বলতেন ‘আমার জাফর’। কেন জানিনা, কোন কালো ইশরায় আমি আপনার পর হয়ে গেলাম।

এদিকে, জাফরের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাবার পর নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ বলছেন, ঘরের ছেলে মায়ের কাছে মনের ক্ষোভ ঝাড়লেন। মনের কষ্ট খোলাসা করলেন।

আবার জাফর বিরোধীরা বলছেন, জাফর-প্রধানমন্ত্রীর সঙ্গে ধৃষ্টতা দেখিয়েছেন। ঔদ্যত্তপূর্ণ আচরণ করেছেন। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। নেত্রী কি পদক্ষেপ নেন দেখি।

Previous Post

কক্সবাজারে পর্যটকদের পঁচা -বাসি মাছ খাওয়ানোর অভিযোগে জরিমানা

Next Post

পেকুয়ায় অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ! হুমকির মুখে বনাঞ্চল ও জনস্বাস্থ্য

Next Post
পেকুয়ায় অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ!  হুমকির মুখে বনাঞ্চল ও জনস্বাস্থ্য

পেকুয়ায় অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ! হুমকির মুখে বনাঞ্চল ও জনস্বাস্থ্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB