বাংলাদেশ পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
“ওনার মন্তব্যে অর্থনৈতিক, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক কোনো সম্পর্কেই কোনো প্রভাব পড়বে না” মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।
তুলসী গ্যাবার্ড ভারত সফরে এসে সে দেশের চ্যানেল এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হলে বাংলাদেশে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।







