রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রাজাখালী আরাফাত রহমান কোকো স্মৃতি পাঠাগারের উদ্যােগে রাজাখালী ইউনিয়নের সবুজ বাজার,আরব শাহ বাজার ও আমিন বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন আরফাত রহমান কোকো স্মৃতি পাঠাগারের সভাপতি জাহেদুল আলম রিফাত।
শুক্রবার বিকেলে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজার থেকে শুরু করে আরব শাহ বাজার, আমিন বাজার,হাজ্বী মার্কেটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করেন।
এই সময় উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রাজাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আল আব্বাস, উপজেলা যুবদলের সহ-সভাপতি গিয়াসউদ্দিন খোকা, পাঠাগারের সহ-সভাপতি হুমায়ুন কবির, সদস্য আরফাত রহমান, সিফাতুল ইসলাম,নেজাম উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।







