শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারিপার্ক ঢুকে তাণ্ডব চালাচ্ছে ১৩টি বন্যহাতির পাল

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
শনিবার, ১ জানুয়ারি ২০২২
0 0
ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারিপার্ক ঢুকে তাণ্ডব চালাচ্ছে ১৩টি বন্যহাতির পাল
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনমাসের ব্যবধানে খাবারের সন্ধানে আবারও বুধবার ভোররাতে বন্যহাতির একটি পাল ঢুকে পড়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে। ছোট-বড় মিলিয়ে অন্তত ১৩টি বন্যহাতি পার্কের পুর্বঅংশের সীমানা দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে গেল তিনধরে তাণ্ডব চালাচ্ছে।

অপরদিকে সাফারি পার্কে অতর্কিত বন্যহাতির পাল ঢুকে পড়ার খবরে ভ্রমণে আগত পর্যটক-দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ছুটির দিনেও পার্কে দর্শনার্থী আগমন কিছুটা কমে গেছে এমনটাই জানিয়েছেন পার্কের গেইট ইজারদারপক্ষের লোকজন। পাশাপাশি স্থানীয়দের মাঝেও এ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক (রেঞ্জ কর্মকর্তা) মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, বুধবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে একটি বন্যহাতির পাল পার্কের পুর্বঅংশের সীমানা দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি ছোট-বড় মিলিয়ে অন্তত ১৩টি বন্যহাতি পার্কের জীববৈচিত্র্য জোন এলাকায় এদিক সেদিক ঘুরাঘুরি করছে।

অবশ্য গতকাল সকালের দিকে আমাদের প্রতিরোধের (কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতায়) মুখে ১১টি বন্যহাতি পাশের বনাঞ্চলে ফিরে গেলেও এখনো পার্কে দুইটি অবস্থান করছেন বলে জানান রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

তিনি আরো বলেন, তিনমাস আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষদিকে খাবারের সন্ধানে শাবকসহ ১৯টি বন্য হাতির একটি পাল পার্কে ঢুকে তাণ্ডব চালায়। ওই সময় পার্কের ১০০ হেক্টরজুড়ে সৃজন করা বনায়নের ৭০ হেক্টর বাগান নষ্ট করে দেয়। এবারও একটি হাতির পাল সেই বাগানে হানা দিয়েছে।

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘খাবারের সন্ধানে প্রতিনিয়ত হাতির পালটি সাফারি পার্কে ঢুকে পড়ে। এতে পার্কের সীমানা বেষ্টনীসহ ভেতরে বিভিন্ন অবকাঠামোর ক্ষতি করছে।

তারপরও আমরা হাতিগুলোকে নিরাপদে বনাঞ্চলে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি পার্কের পর্যটক-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Previous Post

পেকুয়া মহিলা দাখিল মাদ্রাসার চলাচলের পথ বন্ধ করার অভিযোগ

Next Post

চকরিয়ায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ৩০ নারী-শিশু খোলা আকাশের নিচে

Next Post
চকরিয়ায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ৩০ নারী-শিশু খোলা আকাশের নিচে

চকরিয়ায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ৩০ নারী-শিশু খোলা আকাশের নিচে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB