শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ডা. অলসন চলে গেলেন

প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন by প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
0 0
ডা. অলসন চলে গেলেন
0
SHARES
369
VIEWS
Share on FacebookShare on Twitter

ডা. অলসন পরিণত বয়সে প্রয়াত হয়েছেন। ৯৫ বছর বয়সে ১৯ জানুয়ারি’২২ এই পৃথিবীতে তিনি তাঁর ভ্রমন শেষ করেছেন।

সবাইকে একটা সময় যেতে হয়। তিনিও গেলেন। সক্রেটিস হ্যামলক পান করতে করতে বলেছিলেন, মৃত্যুর মধ্য দিয়ে নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় যাওয়ার আনন্দটাই আলাদা। আমরা যারা দুনিয়াবাসী তাদের জন্য যেকোনো মৃত্যু বেদনার। আর যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেন, সক্রেটিসের ভাষায়, তাদের জন্য হয়ত আনন্দের।

১৯৬৫ সালের গোড়ার দিকে কক্সবাজার জেলার চকরিয়ার মালুমঘাটে ঝোপঝাড়ের মধ্যে গড়ে তুলেন মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল। এটির প্রতিষ্ঠাতা তিনি।

চিকিৎসা সেবা দিয়েছেন সস্তায়, নিরলসভাবে। আবার এলাকার মানুষের সুখে-দুঃখেও থেকেছেন পাশে। সাহসিকতার সাথে সেবা দিয়েছেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদেরকেও। ৭১-এ কালুরঘাট প্রতিরোধ যুদ্ধে— যুদ্ধাহত ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরীকে সাহসিকতার সাথে তিনি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করেছেন। সুস্থ হয়ে পরে (৭১-এ) ক্যাপ্টেন হারুন বার্মায় আশ্রয় নেন।

ডা. অলসনকে প্রথম দেখি ১৯৬৭ সালে আমার বাল্যবেলায়। চিকিৎসা নিতে বাবার সাথে গিয়েছিলাম মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে। এতটুকু বাচ্চা ছিলাম তখন। মনে পড়ে চিবুক নাড়িয়ে আদর করেছিলেন।

এরপর বড়বেলায় যখন সাংবাদিকতা শুরু করি তখন সে সুবাদে কয়েকবার কথা হয়েছে তাঁর সাথে। একবার তাঁর বাসায় আপ্যায়িত হয়েছিলাম। নানা বিষয়ে কথা হয়েছিল তখন। চমৎকার মনের এই মানুষটি ছিলেন অসাধারণ বিনয়ী- সজ্জন। দীর্ঘদেহী ডা. অলসনের পাশে দাঁড়ালে নিজেকে নেহাৎ লিলিপুট মনে হতো।

তাঁর লেখা ‘ডক্টরস ডিপ্লোম্যাসি’ বইটি পড়ার আগ্রহ ব্যক্ত করার পরেও এটি হাতে না আসায় একধরনের অতৃপ্তি রয়ে গেলো।

ডা. ভিগো অলসন, আপনার নতুন ভ্রমন শুভ হোক। স্রষ্টা আপনাকে স্বর্গে রাখুন।

আমরা আপনার মহাপ্রয়ানে শোকাভিভূত। শোক প্রকাশ করছি অন্তরের স্বতস্ফুর্ত উৎস থেকে।

চকরিয়াবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে আপনাকে।

Previous Post

চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আনু কন্ট্রাক্টরের জীবনাবসান

Next Post

আলীকদমের গহীন অরণ্যে যুদ্ধবিধ্বস্ত বিমানের সন্ধানে…

Next Post
আলীকদমের গহীন অরণ্যে যুদ্ধবিধ্বস্ত বিমানের সন্ধানে…

আলীকদমের গহীন অরণ্যে যুদ্ধবিধ্বস্ত বিমানের সন্ধানে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB