টেকনাফ উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪ টায় টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা মহিলা
আওয়ামীলীগের সভাপতি কোহিনুর আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাপজান আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উখিয়া- টেকনাফ আসনের সাবেক সাংসদ ও টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বদি।
অতিথি ছিলেন- পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, পৌর শ্রমিকলীগের সভাপতি জিয়াউর রহমান,
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, পৌর আওয়ামীলীগের নেতা আব্দু শুক্কুরসহ মহিলা আওয়ামীলীগের পৌর ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সম্পাদকসহ নেতাকর্মীরা।
এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার নিন্দা জানিয়ে প্রধান অতিথি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান, আর ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যে ছিল তার পুত্র তারেক রহমান। তাই এঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনাতে হবে।







