কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে তাকে আটক করা হয়। সে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের অন্যতম দুর্ধর্ষ ডাকাত আব্দুর রহিম প্রকাশ রইক্কা (৩৪)। তার পিতার নাম হাবিবুর রহমান। তাকে কে ডি-ব্লকস্থ বটতলা মোড় থেকে আটক করা হয়।
আটকের সময় তার হেফাজতে ১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসী রইক্কা একাধিক মামলার পলাতক আসামী।
সে ক্যাম্প এলাকায় মাদক, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃংখলা পরিপন্থি বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত।







