কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (১৭ মার্চ)রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে একটি মাদকের চালান টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপের গোলাপাড়া ঝাউবন এলাকায় সন্দেহজনক একটি বোট আটক করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি চালিয়ে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়। এসময় কামাল হোসেন (১৭), মাজেদ হোসেন (২৩) ও মোস্তফা কামাল (১৬) নামের ৩ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা।
এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
চকো/জে







