কক্সবাজারের টেকনাফের হ্নীলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন৷ নিহতের নাম মোহাম্মদ সালমান। সে হ্নীলা ইউপির নাটমোড়া পাড়ার বাসিন্দা হাফেজ আব্দুল খালেক এর ছেলে।
বুধবার (২ আগষ্ট) রাত ১১ টার দিকে হ্নীলা নাটমোড়া পাড়ায় একটি দোকানের পাশে প্রতিপক্ষ মাইক জাফরের ছুরিকাঘাতের শিকার হন সালমান।
পরে তাকেহাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানিয়েছে, জড়িতদের আটক করতে কাজ করছি আমরা। এঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।







