কক্সবাজারের টেকনাফের সাগর উপকুল থেকে মিয়ানমার থেকে আনা ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টল মেথ আইস সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয়েছে একটি নৌকা।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটকরা হলেন, সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো. সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম (২৪) ও নুর কামালের ছেলে মো. আক্তার কামাল (২০)।
বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে আনা এই মাদকের চালানসহ ৩ জনকে আটক করা হয়। এব্যাপারে মামলা করে আটক ৩ জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
চকো/জে







