শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টেকনাফে অপহৃত তিন বন প্রহরী জীবিত উদ্ধার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
0 0
টেকনাফে অপহৃত তিন বন প্রহরী জীবিত উদ্ধার
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে অপহরণ হওয়া তিন বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গহীন বন থেকে স্থানীয় জনতা, পুলিশ ও বনবিভাগের লোকজন তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া তিন বন প্রহরী হলেন, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, টেকনাফে অপহৃত তিন বন প্রহরীকে আড়াইটার দিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বন প্রহরীদের পুলিশ ও বনবিভাগের কর্মীরা টেকনাফ থানায় নিয়ে যাচ্ছে। সেখানে পরে বিস্তারিত জানানো হবে।

গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই তিনজন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় নিখোঁজ হয়েছিলেন। শনিবার সকালে ফোনে পরিবারের সদস্যদের কাছে এই তিনজন জিম্মি আছেন দাবি করে মুক্তিপণ দাবি করে অজ্ঞাত সন্ত্রাসীরা।

টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, তিন ব্যক্তিকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের জন্য টানা তিনদিন পাহাড়ে অভিযান চালিয়ে আসছে। সোমবার আড়াইটার দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানিয়েছেন, তিন বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে। গহীন জঙ্গলে বিশেষ কৌশলে তাদেরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই আমরা।এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Previous Post

রামুর গহীন পাহাড়ে হাতির মরদেহ

Next Post

চকরিয়ার ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Next Post
চকরিয়ার ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চকরিয়ার ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB