শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

জেলে সেজে সারা রাত অভিযান:চকরিয়ায় ৩৮ কোটি টাকা মূল্যের ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

 এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
0 0
জেলে সেজে সারা রাত অভিযান:চকরিয়ায় ৩৮ কোটি টাকা মূল্যের ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়ায় ট্রলারে করে পাচারের সময় জেলে সেজে সারারাত অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার রাতে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিমে মহেশখালী চ্যানেল লাগোয়া সাগর থেকে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৬ জনের তিনটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এসব ইয়াবা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা ধারণা করা হচ্ছে।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন , রোববার রাত দশটার দিকে গোপন সংবাদে প্রাপ্ত তথ্যে জানা যায়, ইয়াবার একটি বিশাল চালান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিমে মহেশখালী চ্যানেল হয়ে চট্টগ্রামের দিকে যাবে।
এটি নিশ্চিত হয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানার অপারেশন অফিসার, এসআই, এএসআই ও কনস্টেবল মিলে ১৬ জনের তিনটি টিম জেলে সেজে রোববার সারারাত অভিযান পরিচালনা করে।

এসময় সাগরের মোহনা পেরিয়ে চট্টগ্রাম অভিমুখী সন্দেহভাজন একটি ট্রলারে অভিযান শুরু করে পুলিশ টিম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারের চালকসহ পাচারকারীরা সাগরে সাঁতরে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা ৫টি প্লাস্টিকের ড্রাম ভর্তি ১২৫টি প্যাকেটে ১২ লক্ষ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আালী বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে যাচ্ছে। এখবর পেয়ে পুলিশের একটি বহর নিয়ে সারা রাত জেলে সেজে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানা গেছে, সাগর চ্যানেল হয়ে ফিশিং ট্রলারে ড্রাম ভর্তি ইয়াবার বিশাল এই চালান আটকের ঘটনায় নেপথ্য নায়ক চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তাঁর বিশস্থ সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ অভিযানে সাফল্য দেখিয়েছেন। প্রসঙ্গত: মাদক উদ্ধারে নজিরবিহীন সফল অভিযানের বদৌলতে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ইতোমধ্যে কক্সবাজার জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভায় ১৩ বার জেলার সেরা ওসির খেতাব জয়ের রেকর্ড গড়েছেন।

চকরিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবার বিশাল চালান আটকের ঘটনায় গতকাল সোমবার বিকালে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো.মাহফুজুল ইসলাম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি একটি সফল অভিযানের জন্য চকরিয়া থানা পুলিশের অভিযান টিমের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

চকো/জে

Previous Post

ঈদগাঁওতে সোহেল, জনি, দেলোয়ার ও রাজ্জাক চেয়ারম্যান নির্বাচিত

Next Post

কক্সবাজারে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Next Post
কক্সবাজারে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB