গতকাল ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী তথা “জাতীয় শিশু দিবস” উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সালাহ উদ্দীন আহামেদ সি.আই.পি. স্থাণীয় ৫ শত গরীব-দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
তাঁর গ্রামের বাড়ী বরইতলী ইউনিয়নের পহরচাঁদাস্থ নিজ বাড়ীতে আগত জনসাধারণের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় তাঁর সাথে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম. গিয়াস উদ্দীন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা সরোয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল সহ স্থাণীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী পেয়ে স্থাণীয় গরীব জনসাধারণ বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। সালাহ্ উদ্দীন আহামেদ সি.আই.পি. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার পরকালীন শান্তির জন্য এবং বঙ্গবন্ধু কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থের জন্য সকলের দোয়া কামনা করেন।
চকো/জে







