শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

জাতিসংঘে গৌরবোজ্জ্বল বাংলা: বাবা থেকে মেয়েতে উত্তরাধিকারের বহমান ধারা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ৩ অক্টোবর ২০২১
0 0
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

২৫শে সেপ্টেম্বর বাঙালি জাতি এবং বাংলা ভাষার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। কারন ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেওয়ার গৌরব অর্জন করেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই দিনটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে নিজের ফেসবুকে বঙ্গবন্ধুর জাতিসংঘে বাংলায় দেওয়া বক্তৃতার একটি ভিডিও শেয়ার করেছেন।

রবীন্দ্রনাথের নোবেল বিজয়ের ৬১ বছর পর বাংলা ভাষা আরেকবার সম্মানিত হলো বিশ্ব সামাজে এবং তা বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে।

সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, নানা প্রতিকূলতার মধ্যে দেশের পুনর্গঠন আর বিশ্ব সমাজে স্বীকৃতি আদায়ের জন্য বঙ্গবন্ধু দিনরাত চেষ্টা করে যাচ্ছেন। পর পর দুবছর পাকিস্তানের বিরোধিতা এবং চীনের ভেটোর কারণে জাতিসংঘের সদস্যপদ লাভ করতে ব্যর্থ হয় বাংলাদেশ।

অবশেষে বঙ্গবন্ধুর দূরদর্শী কূটনৈতিক চেষ্টায় ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এর ঠিক এক সপ্তাহ পরে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন বঙ্গবন্ধু।

নানা কারণে সে ভাষণ ছিল তাৎপর্যপূর্ণ। একদিকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের উদার মানসিকতার বহিঃপ্রকাশ, অপরদিকে মানব সভ্যতার কল্যাণে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা গ্রহণের জন্য বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বান।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ শুধু একটি নতুন জাতির জন্মের ঘোষণা দেয়নি বরং ধর্মীয় বিভাজনের পরিবর্তে ভাষাগত এবং সাংস্কৃতিক সম্প্রীতিকে সমুন্নত করার ঘোষণা দিয়েছিল।

বিশ্বের দরিদ্র দেশগুলোর দুঃখ-দুর্দশা মোচনের জন্য জাতিসংঘকে পদক্ষেপ গ্রহণের জন্য বঙ্গবন্ধুর আহবান সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল। সেসঙ্গে প্রকাশ পেয়েছিল বিশ্বের দরিদ্র দেশগুলোর টিকে থাকার সংগ্রামে শক্তি, সাহস ও আত্মপ্রত্যয়ের দৃঢ় চেতনা।

জাতিসংঘে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ সম্পর্কে সজীব ওয়াজেদ জয় বলেন, জাতিসংঘে বঙ্গবন্ধুর দেওয়া সেই ভাষণের মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলা ভাষার ব্যবহার করা হয়।

এবছর ১৮ তম বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে আবারও বাংলায় ভাষণ দিলেন। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা- দীর্ঘ ৪৭ বছরের ব্যবধানে জাতিসংঘে বাংলাদেশ আজ এক মর্যাদাবান রাষ্ট্র হিসেবে মহিমান্বিত। যে বিশ্ববাস্তবতায় ১৯৭৪ সালে বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দেন, সেসময়ের অনেক বিবর্তন ঘটেছে। কিন্তু এত বছর পরেও তার সে ভাষণের তাৎপর্য এতটুকু ম্লান হয়নি।

অপরদিকে মহামারির এ সময়ে ধনী-দরিদ্র নির্বিশেষে সব মানুষের টিকাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা গ্রহণ, বিশ্বের জলবায়ু বিপর্যয় রোধে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বানসহ গুরুত্বপূর্ণ কয়েকটি দফা তিনি উপস্থাপন করেছেন। এজন্য দেশ-বিদেশে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।

এছাড়া বৈশ্বিক সন্ত্রাসবাদ, দারিদ্র্য বিমোচন, পরিবেশ বিপর্যয় রোধ, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম, টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নেতৃত্বস্থানীয়।

পিতার যোগ্য উত্তরসূরী হিসাবে এবছর ১৮ তম বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে আবারও বাংলায় ভাষণ দিলেন।

১৯৭৪ থেকে ২০২১ সাল- এ দীর্ঘ পথপরিক্রমায় বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের কাছে যেতে যেভাবে ধাপে ধাপে গৌরবের সোপান অতিক্রম করছে, তাতে নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিটি নাগরিকের গর্বিত হওয়ার কথা।

#UNGA #UNGA76 #SheikhMujib #Bangabandhu #SheikhHasina #Bangladesh50 #Mujib100

Previous Post

সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি -তথ্য ও সম্প্রচারমন্ত্রী

Next Post

কক্সবাজারে বাল্য বিয়ে আশংকাজনক হারে বৃদ্ধি

Next Post
কক্সবাজারে বাল্য বিয়ে আশংকাজনক হারে বৃদ্ধি

কক্সবাজারে বাল্য বিয়ে আশংকাজনক হারে বৃদ্ধি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB