শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

জলকেলি উৎসবে মুখরিত কক্সবাজারের রাখাইন পল্লী

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
0 0
জলকেলি উৎসবে মুখরিত কক্সবাজারের রাখাইন পল্লী
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

পর্যটন নগরী কক্সবাজারে চলছে রাখাইন সম্প্রদায়ের তিন দিনব্যাপী ‘সাংগ্রেং পোয়ে’ বা জলকেলি উৎসব। ১৭ এপ্রিল ১৩৮৬ রাখাইন বর্ষকে সানন্দে বরণ করে নেয় সবাই। আর বর্ষবরণকে কেন্দ্র করে কক্সবাজারের রাখাইন পল্লী এখন উৎসবের তীর্থস্থানে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ছিল উৎসবের দ্বিতীয় দিন। এই দিনে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা ছিল রাখাইন পল্লীর তরুণ—তরুণীরা। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের বর্ণিল আবহে শরীক হয় স্থানীয়সহ পর্যটকরাও। এতে ফুটে উঠে অসম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি।

বিকালে শহরের জলকেলি উৎসবের প্যান্ডেল পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পৌর মেয়র মাহবুবুর রহমান। এসময় ৩২টি জলকেলির প্যান্ডেলকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ও কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে অনুদান তুলে দেয়া হয়।

জলকেলির প্যান্ডেলগুলো ঘুুরে দেখা যায়, শহরের টেকপাড়া, হাঙর পাড়া, বার্মিজ স্কুল এলাকা, পূর্ব—পশ্চিম মাছ বাজার, , ক্যাং পাড়া ও বৈদ্যঘোনাস্থ থংরো পাড়ায় দুপুর ১ টা থেকে বাদ্য বাজনার তালে তালে দলবেঁধে ছুটে যায় রাখাইন তরুণরা। আর প্যান্ডেলে আগে থেকে অপেক্ষামান তরুণীরা এক অপরকে পানি ছিটিয়ে পুরোনো বছরের হতাশা দূর করে নব আলোকে পথ চলার প্রত্যয় ব্যক্ত করে। ১৯ এপ্রিল জলকেলি উৎসবের সমাপনী দিন।

শহরছাড়াও মহেশখালী, টেকনাফ, হ্নীলা চৌধুরী পাড়া, রামু, পানিরছড়া, চকরিয়া, হারবাং, মানিক পুরসহ রাখাইন অধ্যুষিত এলাকাগুলোতে সপ্তাহ জুড়ে রাখাইন নববর্ষ পালনে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেন হ্লা বলেন, আধিকাল থেকে রাখাইন নববর্ষ উপলক্ষে সামাজিকভাবে এই উৎসব পালন করে আসছি। এবারও আনন্দ—উল্লাসে নতুন বছরকে বরণ করছে সবাই। আমরা একে অপরের গায়ে মঙ্গল জল ছিটানোর মধ্য দিয়ে পুরনো দিনের সব ব্যথা, বেদনা, হিংসা বিদ্বেষ ভুলে নতুনভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, রাখাইনদের জলকেলি উৎসবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কোন অঘটন না হয়।

চকো/জে

Previous Post

পেকুয়ায় উদ্ধারকৃত নবজাতককের দায়িত্ব নিলেন স্টাফ নার্স মিনারা

Next Post

চকরিয়ায় জীপ ও বাইকের মুখোমুখি সংর্ঘষে যুবক নিহত

Next Post
চকরিয়ায় জীপ ও বাইকের মুখোমুখি সংর্ঘষে যুবক নিহত

চকরিয়ায় জীপ ও বাইকের মুখোমুখি সংর্ঘষে যুবক নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB