মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি -৮২ বিগত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় স্হানীয় মোটেল সৈকতে এক বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ- বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতলস্পর্শী রাজনৈতিক নেতৃত্ব, প্রজ্ঞা, অসামান্য অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় স্বাধীনতার লাল সুর্য ছিনিয়ে আনতে আত্মোৎসর্গকারী তিরিশ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনদের।
সমিতির জীবন সদস্য ও চট্টগ্রাম ওয়াসার সাবেক উপ-ব্যবস্হাপনা পরিচালক গোলাম হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় চট্টগ্রাম বার কাউন্সিলের সভাপতি ও সমিতির জীবন সদস্য এডভোকেট মোঃ এনাম, সদস্য সচিব সুরজিৎ বড়ুয়া, এস এম জাকির হোসাইন, হামিদুল হক চৌধুরী, নেয়াজ আহমেদ চৌধুরী, এডঃ নুরুল ইসলাম, অধ্যাপক মোঃ ইউনুস, অধ্যাপক লতিফা কবির, অধ্যাপক মইনুল ইসলাম জোসেফ, আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।
তার আগে একটি সংক্ষিপ্ত বিজয় শোভাযাত্রা নিকটস্থ সড়ক প্রদক্ষিণ করে।
সভা শেষে চট্টগ্রামের শতাব্দী প্রাচীন সংগীত বিদ্যালয়- সংগীত ভবনের পরিচালক ও সংগীতগুরু, সতীর্থ কাবেরী সেনগুপ্তার পরিচালনায় এক মনোজ্ঞ দেশাত্মবোধক সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় কবিতা আবৃত্তি করেন সতীর্থ কবি আবু মুসা চৌধুরী, ছন্দা হোড়, বিশ্বপ্রতাপ বড়ুয়া প্রমুখ।







