শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চট্টগ্রামে প্রথমদিনে ২ হাজার শিক্ষার্থী পেলো ফাইজার টিকা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
0 0
চট্টগ্রামে প্রথমদিনে ২ হাজার শিক্ষার্থী পেলো ফাইজার টিকা
0
SHARES
327
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে শিক্ষার্থীদের করোনা থেকে ঝুঁকিমুক্ত করতে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ২ হাজার এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের এ টিকা দেয়া হচ্ছে।

মঙ্গলবার ১৬ নভেম্বর, সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসনের তত্বাবধানে নগরীর চট্টেশ্বরী রোডস্থ চিটাগাং গ্রামার স্কুল কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় তিনি বলেন, চট্টগ্রামে গতকাল থেকে শুরু হওয়া করোনা টিকাদান তিনটি কেন্দ্রে চলমান থাকবে। এখানে শিক্ষার্থীদের অন দ্যা স্পট রেজিস্ট্রশনের মাদ্যমে টিকা দেওয়া হবে। ২৮ দিন পর প্রথম ডোজ প্রাপ্ত শিক্ষার্থীকে একই কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আমাদের লক্ষ্য অনুযায়ী প্রথমে প্রত্যেক এইচএসসি পরীক্ষার্থী তারপর পর্যায়ক্রমে ১২ বছরের উর্ধে সব শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা এসএম জিয়াঊল হায়দার হেনরী বলেন, নগরীর তিনটি কেন্দ্র চিটাগাং গ্রামার স্কুল, স্যার মরিস ব্রাঊণ ইন্টারন্যাশনাল স্কুল ও মির্জা আহমেদ ইস্পাহানি স্কুল কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। এসব কেন্দ্রে প্রথমদিনে ২ হাজার শিক্ষার্থীকে করোনা টিকার প্রথম ডোজ দেহয়া হবে। এর মধ্যে চিটাগাং গ্রামার স্কুল ও মির্জা আহমেদ ইস্পাহানি স্কুল কেন্দ্রে ৭৫০ ও স্যার মরিস ব্রাঊণ ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র ৫০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে আমার ২৫ নভেম্বর মধ্যে ৩৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী জানান, শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। আমাদের সংরক্ষণ ক্ষমতা অনুযায়ী ৭ দিনের টিকা মজুদ আছে। আমরা ১২ দিন পরপর ঢাকা থেকে টিকা আনার মাধ্যমে নগরীর ৩৫ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনব। উপজেলাগুলোতে টিকা সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় নগরীর এসব কেন্দ্রে ক্রমান্বয়ে উপজেলার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, চিটাগাং গ্রামার স্কুলের প্রধান শিক্ষক তহসিন খান, সহকারী শিক্ষিকা ইশরাত জাহান, সিনিয়র শিক্ষক জমিলা আকতার, সারোয়ার আলম, সাবরিনা আজম, সাদিয়া নিজাম অন্যান্য শিক্ষকবৃন্দ। এ ছাড়াও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ সদস্যবৃন্দ ও শৃংখলা রক্ষায় ছিলেন বিএনসিসি’র সদস্যবৃন্দ।

Previous Post

চট্টগ্রামে রেডিসন ব্লো’র ২০তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

Next Post

চট্টগ্রাম কারাগারে মিরসরাই বিএনপি নেতার মৃত্যু

Next Post
চট্টগ্রাম কারাগারে মিরসরাই বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে মিরসরাই বিএনপি নেতার মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB