শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চট্টগ্রামে দুদকের মামলায় সিআইডির এসআই কারাগারে

বশির আলমামুন, চট্টগ্রাম by বশির আলমামুন, চট্টগ্রাম
বুধবার, ১০ নভেম্বর ২০২১
0 0
0
SHARES
335
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. নওয়াব আলীকে (সাময়িক বরখাস্তকৃত)কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, দুদকের মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নওয়াব আলী ১৯৯২ সালে কনস্টেবল পদে যোগ দেন। সর্বশেষ ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মরত ছিলেন। দুদকের মামলার পর তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে এসআই নওয়াব আলীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ৯ অক্টোবর দুদকের সহকারী পরিদর্শক সুবীর চন্দ্র নাথ মামলা করেন। মামলায় তার স্ত্রী গোলজার বেগমকেও আসামি করা হয়।

ওই মামলায় গত ২০২০ সালের ফেরুয়ারিতে এসআই নওয়াব আলী, তার স্ত্রী গোলজার বেগম, কর অঞ্চল-১ চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপংকর ঘোষকে আসামি করে আদালতে দুদক অভিযোগপত্র দাখিল করে।

এরপর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু আসামিরা এত দিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। নওয়াব আলী দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক সাজিয়েছেন স্ত্রী গোলজার বেগমকে। মাছ চাষ থেকে এক কোটি ১০ লাখ টাকা আয় করেন বলে কাগজপত্রে দেখালেও বাস্তবে মাছ চাষের অস্থিত্ব পায়নি দুদক।

দুদক তদন্তে পেয়েছে, নওয়াব আলীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের কেকানিয়া এলাকায়। সেখানে ২০১৩ সালে ৬ দশমিক ৯০ শতাংশ জমির ওপর একটি দোতলা বাড়ি নির্মাণ করেন নিজের নামে।

স্ত্রী গোলজারের নামে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ছলিমপুরে ৩৫৪ শতক জমি, চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকায় পার্কিংসহ এক হাজার ১০০ বর্গফুটের ফ্ল্যাট, একই এলাকায় ৪ শতক জমি রয়েছে। গোলজারের নামে একটি মাইক্রোবাসও রয়েছে। অন্যদিকে মাস চাষ না করার পরও ‘চাষ করা হয়’ মর্মে কর কর্মকর্তারা প্রতিবেদন দিয়েছেন।

Previous Post

টেকনাফে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

Next Post

সীতাকুন্ডে জাহাজ কাটা শিল্পে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

Next Post
সীতাকুন্ডে জাহাজ কাটা শিল্পে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

সীতাকুন্ডে জাহাজ কাটা শিল্পে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB