শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া সাহারবিল ইউনিয়নে লেগেছে, নির্বাচনী হাওয়া

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
শনিবার, ৯ অক্টোবর ২০২১
0 0
চকরিয়া সাহারবিল ইউনিয়নে লেগেছে, নির্বাচনী হাওয়া
0
SHARES
541
VIEWS
Share on FacebookShare on Twitter

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ কে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে লেগেছে নির্বাচনী হাওয়া। সরকারের অগ্রাধিকার প্রকল্প দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত চালু হতে যাওয়া স্বপ্নের রেল লাইনের একটি জংশন পড়েছে সাহারবিল ইউনিয়নে। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের সামনের মোহনা ঘিরে রেললাইনের নতুন জংশনটি স্থাপিত হতে যাচ্ছে। আর এই রেল জংশন ঘিরে আগামীদিনে একটি গুরুত্বপুর্ণ জনপদে পরিণত হবে সাহারবিল ইউনিয়ন।
গুরুত্বপূর্ণ এই ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নামতে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্রসহ অন্তত ১০ প্রার্থী। পাশাপাশি সাহারবিল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল তাঁর দায়িত্বপালন কালীন সময়ের উন্নয়ন কর্মকান্ডের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে এবারও দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন হাইকমান্ডে এমন আভাস মিলেছে তাঁর ঘনিষ্টজন সুত্রে।
বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুলের মতো এবার চেয়ারম্যান পদে সাহারবিল ইউনিয়নে দলীয় মনোনয়ন তথা নৌকার টিকেট পেতে আরও অনেক আওয়ামী লীগ নেতা নীরবে সরবে দৌড়ঝাঁপ করছেন। নৌকার মনোনয়ন প্রত্যাশীদের তালিকাটাও বেশ লম্বা। ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল। এছাড়াও আসন্ন ইউপি নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে আছেন। একইসঙ্গে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরো আছেন সাহারবিল ইউনিয়নের বাসিন্দা চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ব্যবসায়ী আলহাজ আবু তৈয়ব, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সাজিদ হোসেন সাকিব। ইতোমধ্যে সরওয়ার আলম ছাড়া অন্য সবাই পোস্টার ব্যানার ছাপিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নৌকার টিকেট নিশ্চিত করা নিয়ে নীরবে লড়াই চললেও সাহারবিল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি জনপদে মাঠ সাজাচ্ছেন নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী নবী হোছাইন চৌধুরী। প্রায় এবছর আগে তিনি এলাকায় জোরেশোরে নির্বাচনী কর্মকাÐ শুরু করেছেন। প্রচারণা কার্যক্রম চালানোর পাশাপাশি তিনি এলাকার মসজিদ মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিচ্ছেন। বাদ যাচ্ছেনা এলাকার গরীব মানুষকে সাহায্য দেয়ার কাজটিও। তাঁর প্রচারণায় প্রতিদিন বিপুল মানুষ সাড়াও দিচ্ছেন।
বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতিদিন নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন। এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। অন্যদিকে আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী আবু তৈয়বও ইউনিয়নের প্রভৃতি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতাও দিচ্ছেন। জনগনের সঙ্গে কুশল বিনিময় চালিয়ে যাচ্ছেন তরুন প্রার্থী সাবেক ছাত্রনেতা সাজিদ হোসেন সাকিবও।
আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছেনা এটি আগে থেকে কেন্দ্রীয় নির্দেশনা আছে। সেই কারণে ধানের শীষ প্রতীকের বদলে অন্য প্রতীকে সাহারবিল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হবেন এমন ঘোষনা দিয়েছেন বিএনপি নেতা নুরুল আমিন চৌধুরী। অন্যদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় ব্যানার পেস্টুন ছাপিয়ে প্রচারণায় আছেন সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল হাকিমের ছেলে এইচএম মাহমুদুল করিম হোছাইন, বর্তমান প্যানেল চেয়ারম্যান এনামুল হকের ছোটভাই আরমান চৌধুরী, চিকিৎসক নুরুল কামাল ও সমাজ সেবক জুনাইদুল হক।
স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান, আসন্ন সাহারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নবীন, প্রবীণ সবাই আমরা আওয়ামী পরিবারের। সুতারাং দলীয় মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। তবে দল যাকে মনোনয়ন দেয়, আমরা সবাই তার হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছি। #

Previous Post

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Next Post

চকরিয়া পৌরসভা মেগাসিটি হবে- আলমগীর চৌধুরী

Next Post
চকরিয়া পৌরসভা মেগাসিটি হবে- আলমগীর চৌধুরী

চকরিয়া পৌরসভা মেগাসিটি হবে- আলমগীর চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB