কক্সবাজার জেলার প্রাচীন ও অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে মাধ্যমিক শাখার অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন চকরিয়া প্রেসক্লাবের অর্থসম্পাদক সাংবাদিক এম জিয়াবুল হক।
মঙ্গলবার ১৬ নভেম্বর শেষদিনে প্রার্থী হিসেবে সাংবাদিক জিয়াবুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল আখের এর হাতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
প্রসঙ্গত: সাংবাদিক এম জিয়াবুল হক বর্তমানে চকরিয়া পৌরসভার কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নির্বাচিত সভাপতি।
তিনি ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগ কর্তৃক চকরিয়া উপজেলার ১৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে থেকে উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতিও নির্বাচিত হয়েছেন।
মনোনয়ন ফরম জমাদান কালে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফি, চকরিয়া পৌরসভার টিকাদান সুপারভাইজার মো.নাজিম উদ্দিন, চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিবুল মোস্তাফা, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ-সম্পাদক মোজাম্মেল হক, যুবলীগ নেতা আবদুর রহিম, উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের সহকারি ছৈয়দ আকবর, প্রার্থীর প্রস্তাবকারী বিদ্যপীঠ স্কুলের অভিভাবক মো.শফিউল আলম।
ম্যানেজিং কমিটির নির্বাচনে মাধ্যমিক বিভাগে অভিভাবক সদস্য প্রার্থী সাংবাদিক এম.জিয়াবুল হক বলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ এতদাঞ্চলে একটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে সমাদৃত। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন সেক্টরে প্রতিভার সাক্ষর রেখে চলছে।
তিনি আরো বলেন, অগ্রগতি উন্নয়নে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের আগামী পথচলা আরো গৌরবময় হবে। সেইজন্য সম্মাণিত অভিভাবক ও শিক্ষকমন্ডলী থেকে শুরু করে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার সহযোগিতা দরকার। মুলত সেই প্রত্যাশা থেকে ম্মাণিত অভিভাবক ও শিক্ষকমন্ডলীসহ শুভানুধ্যায়ী সকলের অনুপ্রেরণা ও দোয়ায় নির্বাচনে প্রার্থী হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। #







