শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় স্বামী হত্যা মামলার আসামীর দাপট, বাদির বাড়িতে আগুন

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
0 0
চকরিয়ায় স্বামী হত্যা মামলার আসামীর দাপট, বাদির বাড়িতে আগুন
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় স্বামীকে হত্যার ঘটনায় মামলার আসামিদেরকে জেলহাজতে যেতে হওয়ায় ক্ষোভে জন্নাতুল মোকা নামের বিধবা মহিলার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মহিলার অন্তত ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মহিলা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় অজ্ঞাতনামা একটি অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার (২৬অক্টোবর) রাত ৩ টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ মধ্যম কৈয়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৩ টার দিকে মধ্যম কৈয়ারবিল এলাকার মৃত ফজল করিমের বসতঘরে হঠাৎ খড়ের গাদায় আগুন ও ধোঁয়া দেখে এলাকাবাসী তাদের ঘর থেকে বের হয়ে খড়ের আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে স্থানীয়রা চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী জন্নাতুল মোকা জানান, সোমবার রাত ১০টার দিকে আমি ও আমার পরিবারের অপরাপর সদস্যরা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার রাত ৩টার দিকে আমার বসতঘরে স্থিত খড়ের গাদায় কে বা কারা আগুন দিয়ে জ্বালাইয়া দেয়।

ওই সময় বসতঘরের চালে আগুন দেয়ারও চেষ্টা করে। আগুনের শিখার শব্দে ঘুম ভাঙলে তড়িঘড়ি করে ঘর থেকে বের হলে দেখতে পাই বসতঘরে স্থিত খড়ের গাদা আগুনে পুড়ে যাচ্ছে। এসময় চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, চলতি বছরের ১৭ আগস্ট আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে মহাসড়কে হত্যা করা হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে একটি মামলা (জি.আর নং-৪৯৭/২০২১) দায়ের করি। উক্ত মামলা আসামী আল মামুন তুষার, আবদুল হাকিম ছুট্টো ও আরমানকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে বের হয়ে আসে।

বর্তমানে মামলাটি তদন্তধীন রয়েছে। মূলত এ ঘটার শত্রুতার জের ধরে প্রতিহিংসাবশত আমার খড়ের গাদায় ও বসতঘরে চালে আগুন দেওয়া হয়েছে। এতে আমার ২০হাজার টাকার ক্ষতি সাধন হয়।

তবে সময়মত ফায়ার সার্ভিসের উদ্ধার দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ না করলে বাড়িসহ আগুনে পুড়ে সবকিছু ধ্বংস হয়ে যেত বলে তিনি জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে। ##

Previous Post

চকরিয়ার কোনাখালীতে চেয়ারম্যানের সমর্থনে কলাগাছ রোপন

Next Post

চকরিয়ায় ওএমএস চাল আটা বিক্রিতে অনিয়ম, তদন্তে জেলা খাদ্য কর্মকর্তা

Next Post

চকরিয়ায় ওএমএস চাল আটা বিক্রিতে অনিয়ম, তদন্তে জেলা খাদ্য কর্মকর্তা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB