শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ার বনাঞ্চলে পুঁতে রাখা বন্যহাতির মরদেহ উদ্ধার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
0 0
চকরিয়ার বনাঞ্চলে পুঁতে রাখা বন্যহাতির মরদেহ উদ্ধার
0
SHARES
315
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে মাটিতে পুঁতে রাখা একটি মৃত বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগের কর্মকর্তারা।

বিদ্যুতের তারে জাড়িয়ে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার বিকালের দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ছড়াখোলা এলাকার একটি গর্ত কুড়ে মৃত হাতিটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় বনকর্মী ও এলাকাবাসি জানান, গত মঙ্গলবার রাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ছড়াখোলা এলাকায় একটি হাতির পাল ধান খেতে আসে। এসময় ধান রক্ষা করতে দেয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় একটি হাতি।

পরে ধান খেতের মালিকরা গোপনে হাতিটিকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলে। শনিবার ওই হাতিটির শরীরের একটি অংশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে হারবাং বনবিট কর্মকর্তাদের খবর দেন।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জ র্কমর্কতা শাহীন বিপ্লব বলেন, শনিবার স্থানীয় লোকজন ও বনর্কমীদের মাধ্যমে জানতে পারি একটি হাতি মারা গেছে। এরপরই ঘটনা স্থলে যাই। বনর্কমীদের সহযোগিতায় মাটির গর্তে পুঁতে রাখা হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

পরে চকরিয়া উপজেলা প্রাণি সম্পদ র্কমর্কতা ডা. সুপন নন্দী ও ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভেটেরেনারি সার্জন মোস্তাফিজুর রহমান হাতিটির ময়নাতদন্ত করেন।

তিনি বলেন, বৈদ্যুতিক শক দিয়ে হাতিটিকে হত্যা করা হতে পারে। কারণ হাতিটির শরীরে কোন আঘাতের চিহৃ মেলেনি। এ ঘটনায় চকরিয়া থানায় জিডি করা হয়েছে।

চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ ডা. সুপন নন্দী বলনে, ‘মৃত হাতিটি পুরুষ। এর বয়স আনুমানিক ১৫-১৮ বছর। ওজন প্রায় ২টন হবে। ধারণা করা হচ্ছে কদিন আগে হাতিটি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত মঙ্গলবার ভোরে উপজেলার খুটাখালী ইউননিয়নের র্পূণগ্রাম বনবিট এলাকার হাইথারাঘোনা গ্রামে একটি হাতিকে মাথায় গুলি করে হত্যা করা হয়। হাতির বয়স আনুমানকি ১২-১৫বছর। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় একজনকে গ্রেফতার করা হয়।

Tags: বন্য হাতির মৃতদেহবৈদ্যুতিক শক দিয়ে হাতি হত্যাহাতিকে মাথায় গুলি করে হত্যা করা
Previous Post

পশ্চিম বড়ভেওলায় চেয়ারম্যান প্রার্থী সুমনের অফিস উদ্বোধন

Next Post

অস্ত্র-ইয়াবা উদ্ধার : টেকনাফ সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়, নিহত-১

Next Post

অস্ত্র-ইয়াবা উদ্ধার : টেকনাফ সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়, নিহত-১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB