শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় র‍্যাবের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ১ জানুয়ারি ২০২৪
0 0
চকরিয়ায় র‍্যাবের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
0
SHARES
333
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় হত্যা মামলার আসামি গ্রেফতারে অভিযানকালে র‌্যাবের উপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ, সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় গতকাল সোমবার চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

র‌্যাবের ওয়ারেন্ট অফিসার আজমত আলী বাদি হয়ে মামলার এজাহারে ৩৩ জনের নামোল্লেখ ও আরও ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গতকাল সোমবার ভোরে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার আলাদা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৩ ও ৪ নম্বর আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত দুইজন হলেন মামলার ৪নং আসামি চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকার শামসুল আলমের ছেলে মোবারক হোসেন ছোট্টু (৪০) ও এজাহারনামীয় ৩নং আসামী একই এলাকারআহমত কবির নাগুর ছেলে রিদওয়ানুল ইসলাম প্রকাশ হিরো (২৭)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আগেরদিন রোববার সকালে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে হত্যা মামলার আসামি গ্রেফতারে অভিযানকালে র‌্যাবের উপর হামলা ও সরকারি কর্তব্যকাজে বাঁধা দেওয়ার ঘটনা ঘটে। পরে র‌্যাব সদস্যরা অভিয়ান বন্ধ রেখে এলাকা ত্যাগ করে।

ওসি আরও বলেন, হামলা গুলিবর্ষণ ও কর্তব্যকাজে বাঁধা দেওয়ার ঘটনায় গতকাল সোমবার র‌্যাবের ওয়ারেন্ট অফিসার আজমত আলী বাদি হয়ে একটি এজাহার জমা দিয়েছেন।

পরে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এজাহারে ৩৩ জনের নামোল্লেখ ও আরও ৫০০/ ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৫০ ঘর পুড়ে ছাই

Next Post

চকরিয়ায় গ্যারেজে চার্জের বিদ্যুৎ সংযোগে জড়িয়ে টমটম চালকের মৃত্যু

Next Post
চকরিয়ায় গ্যারেজে চার্জের বিদ্যুৎ সংযোগে জড়িয়ে টমটম চালকের মৃত্যু

চকরিয়ায় গ্যারেজে চার্জের বিদ্যুৎ সংযোগে জড়িয়ে টমটম চালকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB