শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা চেষ্টা: পুড়িয়ে দিয়েছে বসতঘর

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১
0 0
চকরিয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে  হত্যা চেষ্টা: পুড়িয়ে দিয়েছে বসতঘর
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে টর্চ লাইটের আলো চোখে পড়ার প্রতিবাদ করায় হাফেজ ফরিদুল আলম (৫৫) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফরিদুল আলমকে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফরিদুল আলম ওই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে ও ইলিশিয়া মাঝেরপাড়া জামে মসজিদের ইমাম।
আহত হাফেজ ফরিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে আমার বাড়িতে অসুস্থ ছেলে আবদুল্লাহকে দেখতে ২ জন মেহমান আসেন। তাদের নিয়ে বাড়ির উঠানে বসে নাস্তা করছিলাম। এসময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী নাজেম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম প্রকাশ লালাইয়াসহ তিন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় আমার উঠানের দিকে টর্চ লাইটের আলো ফেললে মেহমানদের চোখে পড়ে। পরে মেহমানদেরকে আগ বাড়িয়ে বিদায় দেওয়ার পর চোখে টর্চ লাইটের আলো পড়ার বিষয়ে জিজ্ঞেস করলে সন্ত্রাসী নুরুল ইসলাম, তার সহপাঠি মো.মিনার ও জমির অতর্কিত ভাবে আমাকে বেধড়ক মরাধর করে ও কুপিয়ে আহত করেন। আমার শোর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
তিনি আরো জানান, এ ঘটনার জের ধরে ১০-১২জন স্বশস্ত্র সন্ত্রাসী মিলে ঘরে কেউ না থাকার সুযোগে শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে আমার বসত ঘরে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয় তাঁরা। সন্ত্রাসীদের দেয়া আগুনে এতে বসত ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত ফরিদুল আলমের পরিবার সূত্রে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল। তিনি বলেন, মসজিদের এক ইমামকে কুপিয়ে আহত করে তার বসতঘর জ¦ালিয়ে ভস্মিভুত হওয়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে প্রশাসনকে অবহিত করি। বিষয়টি খুবই দু:খজনক।
চকরিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত কর্মকর্তা) জুয়েল আহমদ বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর পরই দ্রæত পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ##

Previous Post

গান্ধী আশ্রম

Next Post

খাদেম পরিবার সদস্যকে মারধর, চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন

Next Post

খাদেম পরিবার সদস্যকে মারধর, চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB