কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইলিয়াছ (৪৫) নামে এক রাজমেস্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিনপাড়া এলাকার একটি হাফেজ খানায় এ ঘটনা ঘটে। ইলিয়াছ ওই এলাকার নুরুল কবিরের ছেলে।
বিএমচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন জানায়, মুবিনপাড়া এলাকায় একটি মহিলা হেফজখানার পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ইলিয়াছ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।







