শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় বিচার দেওয়ায় ছুরিকাঘাতে বিচারপ্রার্থীকে হত্যা!

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
রোববার, ২৫ জুন ২০২৩
0 0
চকরিয়ায় বিচার দেওয়ায় ছুরিকাঘাতে বিচারপ্রার্থীকে হত্যা!
0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে তুচ্ছ বিষয়ে ইউপি মেম্বারের কাছে বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সালিসি বৈঠকে বিচারকের সামনে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

IMG 20230625 WA0021

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ লেদুর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, ৬/৭ মাস আগে স্থানীয় নাসির উদ্দিন নামের এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে হাতে কামড় দেন। এ বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ বিচারের মাধ্যমে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানার টাকা যথাযথ পরিশোধও করেন নাসির উদ্দিন।

এলাকাবাসী বলেন, কয়েকদিন আগে পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মোহাম্মদ এনামের ছেলে মো. আইয়াজ উদ্দিন (২২) ভিকটিম আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ উস্কানিমুলক কথা বলে ক্ষ্যাপায়। এ ঘটনা নিয়ে আবারও স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদকে বিচার দেন আনোয়ার।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাজারে একটি কামারের দোকানের সামনে বসে এই বিষয়ে বিচার চলছিল। এরই এক পর্যায়ে অভিযুক্ত আইয়াজ উদ্দিন কামারের দোকান থেকে ছুরি নিয়ে ভিকটিম আনোয়ার হোসেনের পিঠে আঘাত করে। এসময় লোহার রড় নিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মারা যান।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, স্থানীয় মেম্বার সুলতান মাহমুদকে বিচার দেওয়ায় আমার স্বামী আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে তাৎক্ষণিক হাসপাতালে চিকিৎসা না নেয়ায় তিনি মারা যান। তিনি অভিযোগ করে বলেন, ইউপি মেম্বার সোলতান এবিষয়ে কোন প্রতিবাদ না করায় ঘাতক আইয়াজ আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যার সাহস পেয়েছে আজিজ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পুলিশ পরিদর্শক মো. আবদুল জব্বার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত ঘাতককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Previous Post

চকরিয়ায় বন্দুক, কার্তুজসহ ধারালো দা উদ্ধার, গ্রেপ্তার-১

Next Post

চলতি মাসেই ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ পাওয়া গেছে খুরুশকুল বায়ু বিদ্যুৎ থেকে

Next Post
চলতি মাসেই ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ পাওয়া গেছে খুরুশকুল বায়ু বিদ্যুৎ থেকে

চলতি মাসেই ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ পাওয়া গেছে খুরুশকুল বায়ু বিদ্যুৎ থেকে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB