চকরিয়ায় ১০ এপ্রিল(সোমবার) বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে তৃণমূল আওয়ামী লীগকে সংগঠিত করার লক্ষ্যে তৃণমূল মতবিনিময় সভা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম আলমগীর হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ফাঁসিয়াখালী আপন ফিলিং স্টেশনে বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন- দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের সংগঠিত করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রর্থীকে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, বিগত কয়েক বছর ধরে চকরিয়ার সংগঠন থেকে দুঃসময়ের নেতা কর্মীদের সুকৌশলে সাইড লাইনে বসিয়ে রেখে আজ্ঞাবহ ও লুটেরাদের দিয়ে ব্যক্তিলীগ তৈরি করার পরিনাম কখনো শুভ হবেনা।
তিনি বলেন, দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীদের সংগঠনের বিভিন্ন স্তরে যথাযথ জয়গায় সেট করে আগামী নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী,
চকরিয়া পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, মিজবাউল হক,
শফিউল আলম বাহার, জসীমউদ্দিন টিটু, ইকবাল দরবেশী। সভায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।







