চকরিয়ায় পারিবারিক আদালতে বকেয়া দেনমোহর ও খোরপোষের দাবিতে করা মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. ইসমাইলকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
মো. ইসমাঈল বদরখালী ইউনিয়নের দাতিনাখালী মগনামাপাড়ার আবদুল মাবুদের ছেলে ও টেকনাফ কৃষি ব্যাংকের কর্মকর্তা। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সুত্রে জানা যায়, অভিযুক্ত ইসমাইলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস লাভলী ২০২২ সালের ১১ নভেম্বর বিয়ের মোহরানা দাবি করে উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের করেন। পরে
আদালত অভিযোগ আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন।
বিবাদী আদালতে হাজির না হওয়ায় পরবর্তীতে গ্রেফতারী পরওয়ানা জারি করা হয় এবং তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন আদালত। দুই মাস জেল খেটে বের হওয়ার পরে বাদীর দেনমোহর ও খোরপোষ আদায় না করায় বাদীনি জান্নাতুল ফেরদৌস বকেয়া দেনমোহর ও খোরপোষ দাবি করে পারিবারিক আদালতে মামলা দায়ের করলে, আদালত দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে বকেয়া দেনমোহর ৩ লক্ষ টাকা ও ইদ্দতকালীন খোরপোষ বাবদ ৩০ হাজার সহ তিন লক্ষ ত্রিশ হাজার টাকা দুই কিস্তিতে পরিশোধ করার নির্দেশ দেন।
আসামি আদালতের নির্দেশনা না মানায় গত ১৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে লেভী ওয়ারেন্ট ইস্যু ও পরবর্তীতে তাকে ৩ মাসের সাঁজা প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট বাদল চক্রবর্তী বলেন, জান্নাতুল ফেরদৌস লাভলী বাদী হয়ে পারিবারিক আদালতে করা মামলায় বিবাদী মোহাম্মদ ইসমাঈলকে আদালত তিন মাসের সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামি মো. ইসমাইলকে আদালতে উপস্থাপন করলে তাকে কারাগারে প্রেরণ করে আদালত।
চকো/জে







