শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
0 0
চকরিয়ায় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক, অস্ত্র উদ্ধার
0
SHARES
310
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় আবাসিক হোটেলে বসে ছিনতাইয়ের পরিকল্পনাকালে দেশীয় তৈরি অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ জুন) রাত আটটার দিকে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের চিরিঙ্গা সোসাইটিস্থ আল ফরিদ নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মগবাজার বিনামারা এলাকার জসিম উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ছোটন (১৯), উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার নুরুল কবির এর ছেলে মাহমুদুল করিম (২৮), চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা হাশেম মাস্টারপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েবুল ইসলাম (২২), চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা কাশেম মাস্টারপাড়া এলাকার আবুল কালামের ছেলে আরফাতুল ইসলাম(২২) ও চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গা চেয়ারম্যানপাড়া এলাকার মুজিবুল হকের ছেলে মিনহাজুর রহমান নয়ন (২৯)।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, গতকাল বুধবার বিকালে আমি সঙ্গীয় একটি চৌকস পুলিশ টিম নিয়ে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অস্ত্র উদ্ধারে অভিযান তৎপরতা জোরদার করি। এরইমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চকরিয়া উপজেলার বহুল আলোচিত ত্রাস ও মোটরসাইকেল চোরাই চক্রের মূল হোতা নয়নসহ ৫-৬ জনের একটি দল চকরিয়া পৌরশহরের কাচা বাজার সংলগ্ন হোটেল আল ফরিদের ৪ তলার ১১ নং কক্ষে বসে ছিনতাইয়ের পরিকল্পনা করছে।
এই অবস্থায় তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে দেশে তৈরি একটি বন্দুকসহ হোটেল রুম থেকে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতারকৃত মিনহাজুর রহমান নয়ন একজন চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘ কয়েকবছর ধরে অস্ত্রবাজ সন্ত্রাসীদের নিয়ে একটি পেশাদার ছিনতাইকারী চক্র গড়ে তুলে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র ভাড়া দিয়ে নানা অপকর্ম করে আসছে।

তিনি বলেন, সম্প্রতিসময়ে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই শুরু করে নযনের নেতৃত্বে ছিনতাইকারী চক্র। সর্বশেষ বুধবার রাতে হোটেলে বসে ছিনতাইয়ের পরিকল্পনা নেয়ার মুহুর্তে মুলহোতা নয়নসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চকরিয়ায় ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

চকো/জে

Previous Post

রাজধানী থেকে গ্রামে বছরে ছড়াচ্ছে ১০ কোটি টাকার নকল ওষুধ

Next Post

চকরিয়ায় বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুর্ধ্ব -১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Next Post
চকরিয়ায় বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুর্ধ্ব -১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চকরিয়ায় বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুর্ধ্ব -১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB