কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রান্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার রাতে মহাসড়ক লাগোয়া উপজেলার ফাসিয়াখালী রাস্তার মাথা এলাকায় নাজেম উদ্দিন এর গ্যারেজ এর সামনে একটি বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় নিহত হন অজ্ঞাত এক ব্যক্তি। পরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় সনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে। ওই ব্যক্তি কি গাড়িতে নিহত হয়েছেন তা সনাক্তের চেষ্টা চলছে।







