শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের বসতবাড়িতে হামলা, লুটপাট

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
0 0
0
SHARES
342
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে উপজেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নার বাড়িতে হামলা তাণ্ডব ও লুটপাট চালিয়েছে অস্ত্রধারী দুবৃর্ত্তরা। শনিবার ভোররাত আনুমানিক তিনটার দিকে উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্নার স্বামীর পুরানো বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ঢুকে এ হামলা তাণ্ডব চালায় বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান নিজে।

তবে ওইসময় বাড়িতে ছিলেন না ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না সহ পরিবার সদস্যরা।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বলেন,গতকাল শনিবার ভোর রাত আনুমানিক তিনটা থেকে চারটার মধ্যে একটি সাদা মাইক্রোবাস যোগে এসে ১০-১২ জনের একটি দুষ্কৃতকারী দল অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে ঢুকে।

এরপর তাঁরা বাড়িতে অবস্থানরত গৃহকর্মী ও স্বজনদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে আমার অবস্থান জানতে চান। এসময় প্রত্যেক দুষ্কৃতকারীর হাতে অবৈধ অস্ত্র, মুখে মাস্ক এবং মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ছিল।

ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বলেন, আগেরদিন ব্যক্তিগত কাজে স্বপরিবারে কক্সবাজারে যাই এবং সেখানে ছিলাম। কক্সবাজারে থাকায় নিশ্চিত আমি তাদের হত্যার মিশন থেকে বেঁচে যাই।
মুলত আমাকে হত্যার উদ্দেশ্যেই অস্ত্রধারী দুবৃর্ত্তরা পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র সহকারে আইনশৃঙ্খলা বাহিনী (RAB) পরিচয়ে আমার বাড়িতে ঢুকে ডাকাতি ও লুটপাট চালায়। এমনকি অস্ত্রধারীরা চলে যাবার সময় আমার বাড়িতে অবস্থানতদের কাপড় দিয়ে হাত-পা বেঁধে রাখে এবং আমার ব্যক্তিগত রুমের লকার ভেঙে কিছু নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র লুটে নিয়ে যায়।

পুর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না অভিযোগ করে বলেন, আমার বাড়িতে হামলার মূল উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা। সামান্য কিছু মালপত্র ডাকাতি করায় আমার কাছে সন্দেহ হচ্ছে এটি ডাকাতির উদ্দেশ্যে করা হয়নি।
এখানে আমার কাছে সন্দেহ হচ্ছে দুইটি ঘটনা নিয়ে। একটি হচ্ছে আমার প্রয়াত স্বামী আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যাকাণ্ড পরবর্তী মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়েছি, অন্যটি হচ্ছে কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত চলাকালে আমার উপর হামলার ঘটনাটি।

দুইটি ঘটনার প্রেক্ষিত বিবেচনা করে তদন্ত পুর্বক আমার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত চক্রের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।

এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ বলেন, ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নার বাড়িতে হামলা তাণ্ডবের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। চেয়ারম্যান এখন (গতকাল রাত সাড়ে আটটা) থানায় এসেছেন। তিনি লিখিত এজাহার জমা দিলে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

সালাহউদ্দিন সিআইপি চকরিয়ায় সংবর্ধিত

Next Post

টেকনাফে যৌথ অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ আটক ৪

Next Post
টেকনাফে যৌথ অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ আটক ৪

টেকনাফে যৌথ অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ আটক ৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB