শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ার ৮ জনসহ কক্সবাজারের ১১বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিস্কার

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
0 0
চকরিয়ার ৮ জনসহ কক্সবাজারের ১১বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিস্কার
0
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় চতুর্থধাপে অনুষ্ঠিতব্য ৮ ইউনিয়নেরন মধ্যে পাঁচ ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

একইভাবে টেকনাফ উপজেলার দুই ইউনিয়নে তিন আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামীলীগ।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কক্সবাজারের এই দুই উপজেলার ১০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চকরিয়া উপজেলার অনুষ্ঠিতব্য ৮ ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর, কলিম উল্লাহ কলি, চিরিঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জসিম উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল হোসেন চৌধুরী, হারবাং ইউনিয়নের আওয়ামীলীগ নেতা সৈয়দ নুর, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরানের ভাই জাহেদুল ইসলাম, বমুবিলছড়ি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কফিল উদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়নের চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর ছোট ভাই নাছির উদ্দিন চৌধুরী।

এছাড়া টেকনাফের বাহারছড়া ইউনিয়নের আবদুর রহমান বাহার, আমজাদ হোসেন খোকন ও সেন্টমার্টিন ইউনিয়নের জাহেদ হোসেনকে বহিস্কার করেছে জেলা আওয়ামীলীগ।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ওই ব্যক্তিরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েও বিদ্রোহী প্রার্থী হয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে যাচ্ছেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা দলের বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের সামরিকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ প্রেরণ করা হয়েছে।

Previous Post

দল থেকে বহিষ্কার হলেন চকরিয়ার দুই আওয়ামী লীগ নেতা

Next Post

পেকুয়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত

Next Post
পেকুয়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত

পেকুয়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB