চকরিয়া উপজেলার খুটাখালি উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোহাম্মদ আলী (৩৬) র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার হয়েছে। মাদক কারবারি মোহাম্মদ আলী খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকার মৃত ছৈয়দুল হকের ছেলে।
র্যাব-১৫, কক্সবাজারের মিডিয়া শাখা প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খুটাখালী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে ২০১৯ সালের ১৯ জুন চকরিয়া থানার মামলা নং ৩৭, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪ (ক) মোতাবেক মাদক মামলায় আদালত কতৃক পরোয়ানাভুক্ত জারী হয়েছে। সেই থেকে আসামী মোহাম্মদ আলী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
এরইমধ্যে ২৬ অক্টোবর বিকালে কক্সবাজারস্থ র্যাব-১৫, সদর কোম্পানীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।







