শনিবার ০৪সেপ্টেম্বর চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী দাখিল মাদ্রাসায় ইংলিশ কাউন্সিল এর উদ্যোগে ইংলিশ স্পোকেন কোর্স এন্ড প্রাইজ গিভিং ২০২১ অনুষ্ঠিত হয়। প্রফেসর নুর মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে ও এএইচএম সরোয়ার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের সাঈদী। বিশেষ অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার। বক্তব্য রাখেন বদরখালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব আফছরুজ্জমান,আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক তরুন ছাত্রনেতা আবদুল হান্নান চৌধুরী, বরইতলী হাই স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি চকরিয়া উপজেলা সভাপতি নুরুল আবছার, ছালেকুজ্জামান, সরোয়ার উদ্দিন,মহিলা সদস্য খালেদা বেগম প্রমুখ। বক্তাগণ ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ের উপর গুরুত্ব দেন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের উপর গুরুত্ব দেন। শিক্ষার্থীরা ইংরেজিতে কবিতা আবৃত্তি, গান,ইংরেজিতে বক্তৃতা প্রতিযোগিতায় দারুন দক্ষতার পরিচয় দেয়।এ ধরনের উদ্যোগ সকলেই প্রশংসা ও অভিনন্দন জানান।







