শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে চট্টগ্রামে নিত্যপণ্যের দাম বেড়েছে

বশির আলমামুন, চট্টগ্রাম by বশির আলমামুন, চট্টগ্রাম
শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
0 0
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে চট্টগ্রামে নিত্যপণ্যের দাম বেড়েছে
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে। দাম বেড়েছে সবজি ও মুরগি সহ বিভিন্ন নিত্য পন্যে। ব্যবসায়িদের দাবি প্রচন্ড ঝড়-বৃষ্টিতে বাজারে পণ্য সরবরাহ কম হওয়ায় সবজির দাম বেড়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারের খুচরা সবজি বাজার ঘুরে উঠে এসেছে এসব চিত্র।

নগরীর কাজির দেউরি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শসার দাম ৮০ টাকার উপরে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, ঢেঁড়সের কেজি ৬০ টাকা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। প্রতি কেজি করলা ৭০ টাকা ও বরবটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু ২৮ থেকে ৩০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধুন্দল ৭০ টাকা কেজি দরে এবং লাউ আকারভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৪০ টাকা এবং পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ভেদে বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এ ছাড়া প্রতি হালি কাঁচা কলার ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।

সবজি বিক্রেতা নুরুন্নবী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব পড়েছে বাজারে। প্রচন্ড ঝড়-বৃষ্টিতে বিভিন্ন জেলা উপজেলা থেকে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সরবরাহ বাড়লে সবজির দাম কমবে। বাজারে মুরগির দামও গেল কয়েক দিনের তুলনায় বেড়েছে। ব্রয়লার কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩১০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকায়। খাদ্যের দাম বৃদ্ধির ফলে খামারে মুরগির উৎপাদন কম হওয়ায় বাজারেও সরবরাহ কম। এসব কারণে দাম বেড়েছে বলে মন্তব্য করেন মুরগি বিক্রেতা সাহাবুদ্দিন।

তবে, আগের দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ফার্মের লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা। আগের দামে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২০০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২২০ থেকে ২২৫ টাকা। বাজারে গরুর মাংসের কেজি ৬৮০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়।

এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় এবং রসুন ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে প্রতি কেজি খোলা চিনি ১০৫ থেকে ১১০ টাকায়, প্যাকেট চিনি ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লবণ ৩৮ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি মসুরের ডাল ১৪০ টাকা ও ভারতীয় মসুরের ডাল ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে পাইকারী বাজারে চালের দাম বস্তা প্রতি ১০০ টাকা কমলেও খুচরা বাজারে প্রভাব নেই। চাল ব্রি-২৮ এর কেজি প্রতি দাম পড়ছে ৫৮ থেকে ৬০ টাকা, মিনিকেট ৭০ থেকে ৭৫ টাকা ও নাজিরশাইল ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

Previous Post

উখিয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে পদক্ষেপ ও কিছু কথা

Next Post

লোহাগাড়ায় চিতা ও মেছো বাঘসহ ২ পাচারকারী আটক

Next Post
লোহাগাড়ায় চিতা ও মেছো বাঘসহ ২ পাচারকারী আটক

লোহাগাড়ায় চিতা ও মেছো বাঘসহ ২ পাচারকারী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB