শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

গুলিবিদ্ধ কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি জহির আর নেই

ইকরাম চৌধুরী টিপু , কক্সবাজার by ইকরাম চৌধুরী টিপু , কক্সবাজার
রোববার, ৭ নভেম্বর ২০২১
0 0
গুলিবিদ্ধ কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি জহির আর নেই
0
SHARES
423
VIEWS
Share on FacebookShare on Twitter

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম মারা গেছেন।

আজ রবিবার দুপুর ১২.৪৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডে তার ছোট ভাই কুদরত উল্লাহ সিকদারের অফিসে একদল সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে আহত হন।

সন্ত্রাসীদের গুলিতে এসময় জহিরুল ইসলাম ছাড়াও তার ছোট ভাই ঝিলংজা ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহ সিকদার সহ আরো তিন জন গুলিবিদ্ধ হন।

শুক্রবার রাতেই জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহ সিকদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনির উল গীয়াস জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম আজ রবিবার দুপুর ১টার দিকে মারা গেছেন বলে তার পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। তিনি জানান এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ বা মামলা দেয়নি।

এদিকে জহিরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করে।

গত শুক্রবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার শহরের লিংক রোড এলাকায কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তাঁর ভাই কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে মেম্বার পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদারের অফিসে একদল দুর্বৃত্ত গুলি চালায়।

এ সময় তারা নির্বাচনী প্রচারণা শেষ করে ব্যক্তিগত অফিসে সহকর্মীদের সাথে কথা বলছিলেন তারা। মোটর বাইকে করে আকস্মিক এসে সরাসরি কুদরত উল্লাহ সিকদার ও জহির উল্লাহ সিকদারকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তের দল পালিয়ে যায়।

এতে তাঁরা দুজনই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় কুদরত উল্লাহ সিকদারের আরো দুই জন ঘনিষ্ঠ সহকারী ও তার গাড়ির ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

ঘটনার পর পরই আশেপাশের লোকজন আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে যায় এবং জরুরি বিভাগের চিকিৎসক আহতদের চিকিৎসা দেয়। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা শাহীন আব্দুর রহমান জানান আহতদের মধ্যে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম এবং তার ছোট ভাই ইউপি সদস্য পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অপর আহত কুদরত উল্লাহ সিকদার চিকিৎসাধীন রয়েছে।

এদিকে জহিরুল ইসলাম শিকদারের মত্যুতে শোক প্রকাশ করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন আহমদ সিআইপি বলেছেন, ‘আমরা শোকাহত। জহিরুল ইসলাম শিকদার ছিলেন একজন পরিচ্ছন্ন, প্রতিশ্রুতিশীল, ভালো মনের মানুষ। তিনি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এছাড়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন।

Previous Post

চকরিয়ায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের গলার কাঁটা বিদ্রোহী প্রার্থী

Next Post

ধর্মঘটের তৃতীয় দিনেও বন্ধ চট্টগ্রাম বন্দরের ডেলিভারি কার্যক্রম

Next Post
চট্টগ্রামে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার, রবিবার থেকে চলবে গণপরিবহন

ধর্মঘটের তৃতীয় দিনেও বন্ধ চট্টগ্রাম বন্দরের ডেলিভারি কার্যক্রম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB