শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

গুতেরেসের সফর রোহিঙ্গা ইস্যুকে পুনরায় আলোচনায় এনেছে

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
0 0
আজ বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের এই সফরটি বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই খুব গুরুত্বপূর্ণ ছিল। সফর শেষ করে তিনি ইতোমধ্যে কর্মস্থলে ফিরেছেন। বৈদেশিক সম্পর্ক বিশ্লেষকরা এটিকে এই সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন, বিশেষত যখন দক্ষিণ এশীয় এই দেশটি একটি চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছে।

সফরকালে গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য নেতাদের সাথে দেখা করে উল্লেখযোগ্য পরিবর্তন এবং সংস্কারের কারণে বাংলাদেশ যে “গুরুত্বপূর্ণ মুহূর্ত” অতিক্রম করছে তা উল্লেখ করেছেন।

জাতিসংঘের মহাসচিব ১০ লাখেরও বেশি রোহিঙ্গার সাথে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ইফতার করেছেন। পবিত্র রমজান মাসে সফর করার জন্য এই বিশেষ সুযোগটি তাঁর পক্ষে গ্রহণ করা সম্ভব হয়।

জাতিসংঘ গুতেরেসের সফরের শেষে দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে, “বাংলাদেশের দক্ষিণে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় গুতেরেস কঠোরভাবে অনুদান কর্তন করার ফলে হুমকির মুখে থাকা খাদ্য সরবরাহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ত্রাণ প্রচেষ্টার কারণে সৃষ্টি হতে পারে এমন অধিকতর দুর্দশা রোধে তাঁর ক্ষমতায় থাকা সবধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন”।

তিনি রোহিঙ্গাদের “বিশ্বের সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠীর একটি” হিসেবে উল্লেখ করেন। মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতি এবং অনুদান কর্তন করার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সহায়তা কর্তন করা অপরাধ’। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যখন প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করতে ব্যস্ত, তখন বিশ্বজুড়ে মানবিক সাহায্যের ক্ষেত্র ক্রমশ সংকুচিত হচ্ছে।

জাতিসংঘ প্রধান বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেন যে, রাজনৈতিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্তি আনয়ন, জাতীয় সংলাপ, আস্থা এবং নিরাময় প্রবর্তনে জাতিসংঘ বাংলাদেশকে যেকোনো সহায়তা করতে প্রস্তুত।
এর আগে শুক্রবার, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তিত সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

“আমি সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই। আমরা আপনাদের সংস্কারকে সমর্থন করতে এখানে এসেছি। আপনাদের জন্য শুভকামনা জ্ঞাপন করছি এবং এর জন্য আমরা কি কি করতে পারি, আমাদের জানান,” গুতেরেস তাঁদের বৈঠক চলাকালে ড. ইউনূসকে একথা বলেন।

“আমি জানি সংস্কার প্রক্রিয়া জটিল হতে পারে” উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে সংস্কারসমূহ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে দেশটিকে ধাবিত করবে এবং দেশের “প্রকৃত রূপান্তর” ঘটাবে।

এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে সফর করার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনার এ দেশে আসার এর থেকে ভালো সময় আর হতে পারে না। আপনার এ সফর কেবল রোহিঙ্গা জনগণের জন্যই নয়, বরং বাংলাদেশের সকল মানুষের জন্যও সময়োপযোগী”।

বিশেষজ্ঞদের মতে, এ সফরের দ্বিতীয় কারণটি হল দৃশ্যত মানবিক তহবিল সংগ্রহে প্রচেষ্টা চালাতে রোহিঙ্গা সংকটের দিকে মনোনিবেশ করা, যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ করে দেয়ায় কানাডা বাংলাদেশের জন্য সহায়তা ঘোষণা করে। হুমায়ুন মনে করেন, এক্ষেত্রে জার্মানি একটি সক্ষম বিকল্প ছিল।

কিন্তু মিয়ানমার এবং দেশটির রাখাইন রাজ্যে অস্থিরতা এবং গৃহযুদ্ধ তার সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি বিশাল ঝুঁকি তৈরি করেছে। কারণ, এই অবস্থার ফলে বাংলাদেশে আরও রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে যা “বাংলাদেশ একেবারেই চায় না”।

অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে তারা এই বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করবে এবং এই ক্ষেত্রে জাতিসংঘের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা জাতিসংঘ মহাসচিবের কথার গুরুত্ব ব্যাপক।

Previous Post

রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহ আটক

Next Post

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা

Next Post
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB