ঊষা আর্টস ইনস্টিটিউট এর উদ্যোগ ও সম্পাদনায় খুদে শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রকাশিত শিল্প সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক নিয়নিত সাময়িকী কিচিমিচি( নন্দিত শৈশবের দীপ্ত মনন) এর বঙ্গবন্ধু বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ০৭ অক্টোবর শনিবার বিকাল ৩টায় পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এতে বাংলা একাডেমি’র মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, জেলা শিক্ষা কর্মকর্তা কবি ও ছড়াকার মো: নাসির উদ্দীন’সহ বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি,স্বনামধন্য কবি,লেখক, সাহিত্যিক,সম্পাদক, প্রকাশক,সাংবাদিক,চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ,নাগরিক সমাজের প্রতিনিধি,আইনজীবি,স্থানীয় সরকারের প্রতিনিধিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শ্রেণীপেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ,শিক্ষার্থী ও অভিভাবকবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সকলের উপস্থিতি খুদে শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীলতা বিকাশ এবং মুক্তিযুদ্ধের মুল্যবোধ ও চেতনায় সমুন্নত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শনে অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একটি স্মার্ট ও সংবেদনশীল প্রজন্মসৃষ্টি সুদুরপ্রসারি লক্ষ্য অর্জনে শক্তি, সাহস ও অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করছে আয়োজক ঊষা ইনস্টিটিউট।
বঙ্গবন্ধু বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে মোড়ক উন্মোচন,পাঠসূচনা, নিবেদিত কবিতা পাঠ, বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা, সুর ও সঙ্গীত।







