শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজার সাহিত্য একাডেমীর সাহিত্য আসর অনুষ্ঠিত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ২৪ অক্টোবর ২০২১
0 0
কক্সবাজার সাহিত্য একাডেমীর সাহিত্য আসর অনুষ্ঠিত
0
SHARES
338
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সাহিত্য একাডেমীর ৪৭৬ তম পাক্ষিক সাহিত্য আসর আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর, ২০২১ শনিবার বিকেলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আড্ডা সভাপতিত্ব করেন একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট লোকগবেষক, একাধিক গ্রন্থপ্রণেতা সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম।

বরাবরের ন্যায় একাডেমীর আড্ডায় কথামালা, প্রিয় কবির কবিতা ও স্বরচিত কবিতা এবং সঙ্গীত পরিবেশনা থাকলেও এবারের আড্ডায় একাডেমীর সহ সভাপতি ছড়াকার মোঃ নাছির উদ্দিনকে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগ দেওয়ায় একাডেমীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনার আয়োজনটি নতুন মাত্রা দিয়েছে।

একাডেমীর নির্বাহী সদস্য ছড়াকার জহির ইসলামের কুরআন করিম থেকে তেলাওয়াতের পর সংবর্ধিত অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ নাছির উদ্দিনকে একাডেমীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানে একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী পরিষদের সদস্য কবি হাসিনা চৌধুরী লিলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা মোর্শেদা আইভী, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন ও বিশিষ্ট রাজনীতিবিদ, বাচিকশিল্পী কবি আদিল চৌধুরী।

সংবর্ধিত অতিথি নবনিযুক্ত কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা বিশিষ্ট ছড়াকার মো. নাছির উদ্দিন তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, কক্সবাজার সাহিত্য একাডেমী কক্সবাজারের অনেককে কবি-সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।

সাহিত্য একাডেমী এখনো নিজস্ব অবস্থানে রয়েছে কিন্তু যারা সাহিত্য একাডেমীর ছাতার নিচে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তারা কিন্তু সাহিত্য একাডেমীকে আমলেই নেয় না। এটা সবচেয়ে দুঃখজনক। তিনি বলেন, আমি নিজেও সাহিত্য একাডেমীর সাথে যুক্ত হয়ে অনেক কিছু শিখেছি, অনেক কিছু রপ্ত করতে পেরেছি। তিনি সাহিত্য একাডেমীর সাথে আমৃত্যু থাকার ঘোষণা দেন। তিনি একই সাথে সকলকে নিয়ে জেলা্র শিক্ষার বিকাশ ও আদর্শ শিক্ষা বিস্তারে কাজ করার প্রতিশ্রুতি দেন।

একাডেমীর সাধারণ সম্পাদক, অনুবাদক ও কবি রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, একাডেমীর জীবন সদস্য প্রকৌশলী বদিউল আলম, মূল্যায়ন সম্পাদক কবি অমিত চৌধুরী, একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি-গল্পকার সোহেল ইকবাল, কবি হাসিনা চৌধুরী লিলি, কবি মছরুর উজ জামান ও কবি জোসনা ইকবাল।

এসময় বক্তারা বলেন, একজন নাছির উদ্দিন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর সৃজন চিন্তা ও সুন্দর মানসিকতা দিয়ে পৃথিবী জয় করার সক্ষমতা রয়েছে।মানুষটা এতটা নিরহংকারী, সৎ, হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত, দাম্ভিকতামুক্ত, সারল্যময় শিক্ষাবিদ যে, তিনি প্রজন্মের জন্য অনুকরণীয়।

প্রিয় কবি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন, কবি মনজুরুল ইসলাম, কবি হাকিমুন নেছা বাপ্পী, কবি সাফিয়া নুর মোকারমা, কামরুন্নেছা বুলবুল, কবি মা উন টিন, কবি কানিজ ফাতেমা, কবি জোসনা ইকবাল, কবি মোস্তাক আহমদ মুসা, আবৃত্তি শিল্পী কল্লোল দে চৌধুরী, ছড়াকার ও গীতিকার জহির ইসলাম, কবি আমির উদ্দিন, কবি মছরুর উজ জামান, কবি আদিল চৌধুরী, গল্পাকার সোহেল ইকবাল, কবি নাছির উদ্দিন, কবি রুহুল কাদের বাবুল।

অনুষ্ঠানের শেষে সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন, ব্যাংকার, কবি ও গীতিকার নুরুল আলম হেলালী ও কবি জোসনা ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, একাডেমীর নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার আইন কলেজের অধ্যাপক শামসুল আলম কুতুবী, সাহিত্যানুরাগি সাইফুল আলম, রায়হান উদ্দিন প্রমুখ।

Previous Post

চকরিয়া সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

Next Post

দরিয়ানগর গ্রামে রাজারবাগী আস্তানা উচ্ছেদ দাবিতে মানববন্ধন

Next Post
দরিয়ানগর গ্রামে রাজারবাগী আস্তানা উচ্ছেদ দাবিতে মানববন্ধন

দরিয়ানগর গ্রামে রাজারবাগী আস্তানা উচ্ছেদ দাবিতে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB