শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজার উপকূলে তিনদিনে ৬ মৃত কাছিম উদ্ধার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
0 0
কক্সবাজার উপকূলে তিনদিনে ৬ মৃত কাছিম উদ্ধার
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে একের পর এক মারা যাচ্ছে সামুদ্রিক কাছিম। গত তিনদিনে কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে ৬ টি মৃত কাছিম উদ্ধার করা হয়েছে। শনিবার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে আরও একটি মৃত কাছিম। কাছিমটির পেটে ৯০টি ডিম পাওয়া গেছে । শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে ক্ষতবিক্ষত মা কাছিমটি ভেসে আসে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খবর পেয়ে আজ শনিবার দুপুরে হিমছড়ি সৈকতে ভেসে আসা একটি মা কাছিম উদ্ধার করা হয়েছে। অলিভ রিডলি প্রজাতির এই মা কাছিমটির পেটে ৯০টি ডিম পাওয়া গেছে । ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে কচ্ছপটি মারা পড়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, গতকাল শুক্রবার বিকেলে পাশের রেজুখাল ও ইনানী সৈকতে একই প্রজাতির তিনটি কাছিম ভেসে আসে। এদের পেটেও ডিম ছিল। এ নিয়ে বোরির কাছাকাছি সৈকতে তিন দিনে ডিম পাড়তে আসা ছয়টি মৃত কাছিম উদ্ধার করা হয়েছে।

তরিকুল ইসলাম বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সামুদ্রিক কচ্ছপের প্রজনন মৌসুম। এ সময়ে সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে এসে জেলেদের জালে আটকা পড়ে বা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মা কাছিম মারা যাচ্ছে।

এর আগে, গতকাল শুক্রবার ও বৃহস্পতিবার ইনানী, হিমছড়ি, সোনারপাড়া ও সুগন্ধা পয়েন্ট সৈকতে তিনটি ডলফিন, একটি পরপইস ও দুটি মা কচ্ছপ ভেসে আসে।

মৃত্যুর কারণ অনুসন্ধানে সমুদ্র বিজ্ঞানী ও সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ। তিনি জানান, সাগরে সামুদ্রিক প্রাণীর আবাসস্থলের কোথাও কোনো সমস্যা তৈরি বা বাধাগ্রস্ত হয়ে প্রাণী মারা পড়ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টরা দেখছেন।

চকো/জে

Previous Post

অতিরিক্ত যাত্রীবহনের দায়ে সেন্টমার্টিনগামি ২ জাহাজে জরিমানা

Next Post

দূরত্ব কীভাবে সম্পর্কে টানাপোড়েন তৈরি করে দেখিয়েছেন প্রীতম-ফারিণ

Next Post
দূরত্ব কীভাবে সম্পর্কে টানাপোড়েন তৈরি করে দেখিয়েছেন প্রীতম-ফারিণ

দূরত্ব কীভাবে সম্পর্কে টানাপোড়েন তৈরি করে দেখিয়েছেন প্রীতম-ফারিণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB