শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে ৭ পুলিশ সদস্য আহত, আটক -৩

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩
0 0
কক্সবাজারে ৭ পুলিশ সদস্য আহত, আটক -৩
0
SHARES
357
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সদরে ছিনতাইকারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় পরিদর্শকসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে তিন ছিনতাইকারিকে।

শুক্রবার (৪ আগস্ট) বিকালে সদর থানায় সংবাদ সম্মেলনে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জসিম উদ্দিন সোহেল ওরফে সোহেল রানা, আব্দুর রাজ্জাক ওরফে আজিজ ও মোহাম্মদ এহেছান ওরফে লালু।

আহত পুলিশ সদস্যরা হলেন- পরিদর্শক দুর্জয় বিশ্বাস ও এস এম শাকিল হাসান, এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম, এসআই মাসুম ফরহাদ, এসআই সৈয়দ সফিউল করিম, কনস্টেবল জাহাঙ্গীর আলম ও মো. মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে এএসপি মিজানুর বলেন, গত মঙ্গলবার চট্টগ্রাম টেক্সটাইল ইজ্ঞিনিয়ারিং কলেজের ছাত্র শেখ সামির ইসলাম বাড়ি ফেরার পথে শহরের সার্কিট হাউজ সড়কের ম্যাজিস্ট্রেট কলোনীর সামনে পৌঁছালে ছিনতাইয়ের শিকার হন। এ সময় ছিনতাইকারিরা সামিরকে ছুরিকাঘাত করে মোবাইল, মানিব্যাগ ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বুধবার সামিরের মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার ছিনতাইকারির বিরুদ্ধে থানায় মামলা করেন। আজ ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ার মো. হেফাজত উদ্দিনের বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারিরা পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে পুলিশ ছিনতাইকারি জসিম উদ্দিন ওরফে সোহেল রানাসহ তিনজনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়।

পরে গ্রেপ্তারদের দেহ তল্লাশী করে একটি বন্দুক এবং তিনটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহেল রানার হাতে ও পেটে গুলি লেগেছে। ছিনতাইকারির চক্রের গুলিতেই সে আহত হয়। সোহেল রানাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। সবাই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গ্রেপ্তারদের স্বীকারোক্তির বরাতে মিজানুর রহমান বলেন, আসামিরা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য। দলটির প্রধান গ্রেপ্তার জসিম উদ্দিন সোহেল ওরফে সোহেল রানা। তারা শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত। জসিমের বিরুদ্ধে ছিনতাইসহ ১০টির বেশি মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পৃথক আইনে দুটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Previous Post

‘শক্তিশালী’ পা ছাড়াই রোনালদোর ঝুড়িতে ৩০০ গোল

Next Post

বাইক চালককে বাঁচাতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১

Next Post
বাইক চালককে বাঁচাতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১

বাইক চালককে বাঁচাতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB