শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে ৩ দিনে পাঁচ সামুদ্রিক প্রাণীর মৃতদেহ উদ্ধার

 তাহজীবুল আনাম by তাহজীবুল আনাম
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
0 0
কক্সবাজারে ৩ দিনে পাঁচ সামুদ্রিক প্রাণীর মৃতদেহ উদ্ধার
0
SHARES
318
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সমুদ্র উপকূল থেকে গত তিনদিনে পাঁচটি সামুদ্রিক প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে তিনটি ডলফিন, একটি শুশুক ও একটি কচ্ছপের মৃতদেহ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার সোনারপাড়া সৈকতে ও ইনানী সৈকত এলাকায় দুটি মৃত ডলফিন ভেসে আসে। শরীর থেকে নমুনা সংগ্রহের পর মৃত ডলফিন দুটিকে সৈকতের বালিয়াড়িতেই মাটি চাপা দেওয়া হয় বলে জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।

তিনি জানান, সোনারপাড়া সৈকতে পাওয়া মৃত ডলফিনটি ইরাবতি প্রজাতির। এর দৈর্ঘ্য ছিল ৪ ফুট ৩ ইঞ্চি। ইনানী সৈকতে পাওয়া ডলফিনটি ইন্দো প্যাসিফিক হ্যাম্পব্যাক প্রজাতির। এই ধরনের স্তন্যপায়ী ডলফিনের শরীরে একটি কুঁজ এবং একটি দীর্ঘ, সরু চঞ্চু থাকে।

তিনি বলেন, বাসস্থানের ক্ষতি, জল দূষণ, উপকূলীয় উন্নয়ন, অতিরিক্ত মাছ ধরা এবং এর পরিসরের মধ্যে সামুদ্রিক যানবাহনের বৃদ্ধির কারণে হুমকির সম্মুখীন ইন্দো-প্যাসিফিক হাম্পব্যাক ডলফিন। ধারণা করা হচ্ছে আবাসস্থলের অবক্ষয় এবং মাছ ধরতে যাওয়া ট্রলার-জাহাজ বা জালে দুর্ঘটনা জনিতভাবে আটকা পড়ে আহত বা আঘাতপ্রাপ্ত হয়ে এসব প্রাণী মারা গেছে। এর আগে বৃহস্পতিবার হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল আরও একটি ইরাবতী ডলফিন।

বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভেসে আসা ডলফিনটি দুই সপ্তাহ আগে শরীরে রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়েছে। ৬ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির ওজন ছিল ১০০ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উপকূলে ঘোরাঘুরির সময় ডলফিনটি জেলেদের জালের রশিতে আটকা পড়ে। এতেই সেটির মৃত্যু হয়।

বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছিল মৃত একটি শুশুক। সেটির ওজন ছিল ৩ দশমিক ৮৮ কেজি।

এবিষয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, এটি সদ্য প্রসব হওয়া বাচ্চা হতে পারে। এর স্পেসিমেন মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে।

বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, কক্সবাজারে শুশুক বা পরপয়েস উদ্ধারের ঘটনা এই প্রথম। এটি ইন্দোপ্যাসিফিক ফিনলেস পরপয়েস হিসেবে পরিচিত। বৈজ্ঞানিক নাম নিওফোকেনা ফোকেনয়েডস। দেখতে ইরাবতী ডলফিনের মতো হলেও পরপয়েস ছোট জলজ স্তন্যপায়ী প্রাণী। মাছ ধরার জালে আটকে পড়ে, নৌকার সঙ্গে সংঘর্ষে, শব্দ ও জলদূষণে এবং বাঁধ, পোতাশ্রয়সহ অন্যান্য নির্মাণ কাঠামোর কারণে এদের জীবন হুমকিতে পড়েছে জানিয়ে তিনি বলেন, এর যেকোনো কারণে এটি মারা যেতে পারে।

এছাড়া বৃহস্পতিবার সৈকতের রেজু নদীর মোহনায় একটি অলিভ রিডলি বা জলপাই রঙের সামুদ্রিক মা কচ্ছপের মৃতদেহ ভেসে আসে। বিজ্ঞানীদের ধারণা, ১০ থেকে ১২ দিন আগে কচ্ছপটির মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছর অন্তত ২০টি মা কচ্ছপের মৃতদেহ পাওয়া গেল।

অলিভ রিডলি প্রজাতির এই মা কচ্ছপটি সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে যাওয়ার সময় জেলেদের জালে আটকা পড়ে কিংবা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে বলে ধারণা করছেন তরিকুল ইসলাম। কচ্ছপটির পেটে ১০২টি ডিম পাওয়া গেছে বলেও জানান তিনি।

চকো/জে

Previous Post

শাকিব খানের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি

Next Post

চকরিয়া পানি নিষ্কাসনের নালা দখলে নিয়ে বাড়ি যেতে রাস্তা তৈরির অভিযোগ,বর্ষাকালে দুর্ভোগের আশঙ্কা এলাকাবাসীর

Next Post
চকরিয়া পানি নিষ্কাসনের নালা দখলে নিয়ে বাড়ি যেতে রাস্তা তৈরির অভিযোগ,বর্ষাকালে দুর্ভোগের আশঙ্কা এলাকাবাসীর

চকরিয়া পানি নিষ্কাসনের নালা দখলে নিয়ে বাড়ি যেতে রাস্তা তৈরির অভিযোগ,বর্ষাকালে দুর্ভোগের আশঙ্কা এলাকাবাসীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB