প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের মোবাইল ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১ জুন ২০২৩ বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমার পরিচালনায় শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক-মেয়র মুজিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মহিউদ্দিন খান আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আতিকুর রহমান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলায় ৩৪৭৪ জন শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাবলেট বিতরণের অংশ হিসেবে শুরুতে কক্সবাজার সদরে ৭৪ জন শিক্ষার্থীর হাতে এ মোবাইল ট্যাবলেট তুলে দেয়া হয়।







