শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে মাদক মামলায় ৫ জনের সশ্রম কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
রোববার, ২০ নভেম্বর ২০২২
0 0
কক্সবাজারে মাদক মামলায় ৫ জনের সশ্রম কারাদণ্ড
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস থেকে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় ৫ আসামির সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে মামলার শুনানি শেষে এ রায় ঘোষণা দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

দণ্ডপ্রাপ্তরা হলেন , যশোরের শর্শা থানার গোগা বাগানপাড়ার আবদুর রশিদের ছেলে মো. মিন্টু আলী, কালিয়ানীর মৃত মশিউর রহমানের ছেলে মো. দেলোয়ার হোসেন, মৃত গোলাম হোসেনের ছেলে মো. আবদুল হামিদ, মনিরামপুর মাথরাপুরের বরকত উল্লাহ সরদারের ছেলে মো. বিল্লাহ হোসেন ও টেকনাফের রঙ্গিখালী নুর আহমদ প্রকাশ আঁই মেম্বারের ছেলে মো. হেলাল।

রায়ে ট্রাক হেলপার মো. মিন্টু আলীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বাকি ৪ আসামির প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

এ সময় আসামিদের মধ্যে ট্রাক চালক মো. আবদুল হামিদ, হেলপার মো. মিন্টু আলী ও মো. দোলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পলাতক মো. বিল্লাহ হোসেন ও মো. হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট শামীম আরা স্বপ্না ও এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম।।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৫ জুলাই উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্টে ট্রাক গাড়ি তল্লাশি করে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাক গাড়িটিও জব্দ করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়।

২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু। আসামি মিন্টু আলী ও মো. দেলোয়ার হোসেনের উপস্থিতিতে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। চার্জশীটে উল্লেখিত ২২ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Previous Post

পুলিশের প্রিজনভ্যান থেকে পালানো রোহিঙ্গা আসামি আটক

Next Post

রামুতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

Next Post
রামুতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

রামুতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB