শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে মাছের ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় ৫ জনের মৃত্যু

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
0 0
কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত একজনের মৃত্যু
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে পাঁচজন মারা গেল এঘটনায়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, শাহীন, রহিম উল্লাহ, আরমান। তাদের মধ্যে রহিমের শ্বাসনালিসহ শরীরের প্রায় ৯০ শতাংশ, শাহীনের ৬০ শতাংশ ও আরমানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক।

এ নিয়ে ট্রলারে বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার দগ্ধ অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আইয়ুব আলী নামে একজন ও সোমবার চমেক হাসপাতালে ওসমান গনী নামে আরও একজন মারা যান।

গত শুক্রবার সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে রাখা একটি মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জেলে দগ্ধ হন। এদের মধ্যে দশজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন, দীন মোহাম্মদ, রহিম উল্লাহ, আইয়ুব আলী, শাহীন, ওসমান গনী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, রহিম উল্লাহ, মইন আহমেদ ও আরমান।

তাদের মধ্যে আইয়ুব আলী ও দীন মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায় চমেক কর্তৃপক্ষ। সেখানে নেওয়ার পথে আইয়ুব মারা যান।

ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, ‘মঙ্গলবার সকাল সাতটার দিকে শাহীন, নয়টার দিকে রহিম ও দুপুর একটার দিকে আরমানের মৃত্যু হয়েছে। কক্সবাজারের ঘটনায় মোট ১০ জনকে আনা হয়েছিল। এর মধ্যে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এই মুহূর্তে দুইজন ওয়ার্ডে ও দুইজন আইসিইউতে আছে।

Previous Post

কক্সবাজারের উন্নয়নে ২৪ হাজার নারী-পুরুষ ভূমিকা রাখবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Next Post

রামুতে সুপারী চুরির অভিযোগে শিশু নির্যাতন, বাইক চুরির মামলায় কারাগারে পাঠালো পুলিশ

Next Post
রামুতে সুপারী চুরির অভিযোগে শিশু নির্যাতন, বাইক চুরির মামলায় কারাগারে পাঠালো পুলিশ

রামুতে সুপারী চুরির অভিযোগে শিশু নির্যাতন, বাইক চুরির মামলায় কারাগারে পাঠালো পুলিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB